ভিডিও ENG
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

শেখ হাসিনা সফটওয়্যার পার্ক উদ্বোধন রোববার

তথ্যপ্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ০২:২৪ এএম, ০৯ ডিসেম্বর ২০১৭

যশোরে সদ্য নির্মিত শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কটি রোববার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সফটওয়্যার প্রযুক্তি পার্কটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

উদ্বোধনের জন্য ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এই টেকনোলজি পার্কে প্রায় ১২ হাজার তরুণের কর্মসংস্থান সৃষ্টি হবে।

খুলনা বিভাগের দশটি জেলাকে টার্গেট করে সফটওয়্যার প্রযুক্তি পার্কটি স্থাপন করা হয়েছে। দেশি ও বিদেশি আইটি শিল্প প্রতিষ্ঠান এ পার্কে বিনিয়োগ করতে পারবে। এই পার্কে সফটওয়্যার উন্নয়ন, ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং, কলসেন্টার ও গবেষণার কাজ করা যাবে।

২০১০ সালের ২৭ ডিসেম্বর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যশোরে একটি বিশ্বমানের আইটি পার্ক স্থাপনের ঘোষণা দেন। সেই অনুযায়ী ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে যশোরের বেজপাড়া নাজিরশংকরপুর এলাকায় এ আইটি পার্কের নির্মাণ কাজ শুরু হয়। মোট জায়গার পরিমাণ দুই লাখ ৩২ হাজার বর্গফুট। ৩০৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ হাইটেক পার্কে আধুনিক সব সুযোগ-সুবিধাসহ রয়েছে ১৫ তলাবিশিষ্ট এমটিবি ভবন, ১২ তলাবিশিষ্ট ফাইভ স্টার মানের ডরমেটরি ভবন, অত্যাধুনিক কনভেনশন সেন্টারের সঙ্গে আন্ডারগ্রাউন্ড পার্কিং।

জাপানি উদ্যোক্তাদের চাহিদা অনুযায়ী ডরমেটরি ভবনের ১১ তলার পুরোটাতে আন্তর্জাতিক মানের জিম স্থাপন করা হয়েছে। আর সব বিল্ডিং নির্মাণ করা হয়েছে ভূমিকম্প প্রতিরোধক কম্পোজিট (স্টিল ও কংক্রিট) কাঠামোতে। ভবনের প্রতিটি ফ্লোরে ১৪ হাজার বর্গফুটের জায়গা রয়েছে। এছাড়াও এতে থাকছে ৩৩ কেভিএ পাওয়ার সাব-স্টেশন, ফাইবার অপটিক ইন্টারনেট লাইন এবং অন্যান্য ইউটিলিটি সার্ভিসের সুবিধা।

এআরএস/এমএস

আরও পড়ুন