বাচ্চার ডায়াপার ভিজে গেলে সংকেত যাবে মায়ের কাছে
ছোট শিশুদের ভেজা ডায়াপার পরে থাকা খুবই কষ্টকর। যার ফলে খোসপাচড়া হতে পারে। ঠান্ডাও লাগতে পারে। এই দুর্গতি থেকে ডায়াপারকে স্মার্ট করার চিন্তা করছে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। সম্প্রতি মায়েদের সমস্যা কমাতে নতুন প্রযুক্তি নিয়ে আসা হচ্ছে।
ডায়াপারে লাগানো হবে প্রযুক্তি। যেখান থেকে কাজ করবে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন। ঠিক যেমনটা গাড়ির সামনের কাঁচে লাগানো হয়েছে।
এমআইটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘সেন্সরটি যখন ডায়াপারে স্যাঁতসেঁতে শনাক্ত করবে, তখন এটি নিকটবর্তী কোনও গ্রহণকারীকে সংকেত প্রেরণ করবে। যার ফলস্বরূপ একটি স্মার্টফোন বা কম্পিউটারে পাঠাবে।
আরএফআইডি ট্যাগটি শোষণকারী পলিমারের একটি স্তরের নিচে স্থাপন করা হবে- এক ধরনের হাইড্রোজেল যা সাধারণত ডায়াপারকে শুকনো করার জন্য ব্যবহার করা হয়। এই সময় আরএফআইডি ট্যাগটি একটি মিটার দূরে কোনও আরএফআইডি পাঠকের কাছে রেডিও সংকেত প্রেরণ করবে।
এমআইটি-র অটোড ল্যাবরেটরির গবেষণা সহায়ক পানখুরি সেন বলেছেন যে সেন্সরটি প্রাপ্তবয়স্কদের ডায়াপারেও লাগানো সম্ভব। রোগীদের সাহায্য করবে এই ডায়াপার।
সেন বলেছেন, ডায়াপারগুলো কেবল শিশুদের জন্য নয়, বয়স্ক যারা শয্যাশায়ী এবং নিজের যত্ন নিতে অক্ষম রোগীদের জন্য ব্যবহার করা যেতে পারে।
জেএইচ/জেআইএম
সর্বশেষ - তথ্যপ্রযুক্তি
- ১ স্বাস্থ্য-শপিংসহ সবকিছুতে গাইড করবে মেটার সুপারইন্টেলিজেন্স এআই
- ২ ‘ফুয়েল পাস’ অ্যাপ রেজিস্ট্রেশন ও ব্যবহার করবেন যেভাবে
- ৩ অনলাইন ক্লাসে স্মার্টফোন ব্যবহার: সন্তানের নিরাপত্তায় অভিভাবকের করণীয়
- ৪ জেমিনিতে নতুন ফিচার, মানসিক স্বাস্থ্য সুরক্ষায় গুগলের নতুন উদ্যোগ
- ৫ হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, মিলবে আয়ের সুযোগ