এপ্রিলেই আসছে মাইক্রোসফটের লুমিয়া ৬৫০
আগামী মাসেই প্রযুক্তি বাজারে যোগ হচ্ছে মাইক্রোসফটের নতুন আরেকটি মডেল লুমিয়া ৬৫০। উইন্ডোজের নতুন ভার্সন উইন্ডোজ ১০ ইতোমধ্যে পিসি বা ল্যাপটপের জন্য বেশ সাড়া জাগিয়েছে। নতুন এই ফোনটির অপারেটিং সিস্টেমেও থাকবে উইন্ডোজ ১০।
ভেঞ্চারবিট নামে একটি ওয়েবসাইট দাবি করছে, পুরনো ফোনগুলোর আপডেট একসঙ্গে পাওয়া যাবে না। তবে প্রতিষ্ঠানটি আপডেট ভার্সনটি ক্রমান্বয়ে সব মোবাইল ফোনের জন্য উন্মুক্ত করবে। তবে খুব দ্রুত যেসব ফোনে আপডেট আসছে সে ফোনগুলো হলো লুমিয়া ৫৩৫, ৬৩৫, ৮৩০, ৯৩০ এবং লুমিয়া ১৫২০।
আপডেটগুলোতে ওভার দ্য এয়ার (ওটিএ) সুবিধায় পাওয়া যাবে না। মাইক্রোসফট ফোনগুলোর আপডেট অ্যাকটিভ উপায়ে দেয়ার চিন্তা করছে। মাইক্রোসটের দাবি, লুমিয়া ৬৫০ প্রযুক্তি বাজারকে নাড়াচাড়া দেবে।
আরএম/বিএ
সর্বশেষ - তথ্যপ্রযুক্তি
- ১ চ্যাটজিপিটি গুগল ট্রান্সলেটকে টেক্কা দিতে অনুবাদে মনোযোগ দিচ্ছে
- ২ টাকা দিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার, প্রিমিয়াম ভার্সনে কী সুবিধা?
- ৩ ব্যবহৃত মোবাইল ফোন ডি-রেজিস্ট্রেশন করবেন যেভাবে
- ৪ ব্যবহৃত মোবাইল বিক্রির আগে ডি-রেজিস্ট্রেশন করতে হবে: বিটিআরসি
- ৫ বিটিসিএল এমভিএনও সিমের কারিগরি পরীক্ষা সফল, থাকবে যেসব সেবা