ভিডিও ENG
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

শুক্রবার সেন্ট জোসেফ স্কুলে বিজ্ঞান মেলা

প্রকাশিত: ১২:১১ পিএম, ০৭ এপ্রিল ২০১৬

ঢাকার সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠিত হবে বিজ্ঞান মেলা। এই মেলায় সৃজনশীল তরুণ উদ্ভাবকরা বিশ্বব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন। সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ৮ম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা এই ইভেন্টে অংশ নিতে পারবেন। শিক্ষার্থীরা মেলার দিন পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবেন এবং অংশগ্রহণ ইচ্ছুকরা অনলাইনেও রেজিস্ট্রেশন করার সুযোগ পাবেন।

এ প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে থাকছে ইন্টেলের পক্ষ থেকে সনদপত্র, ১৫,০০০ টাকার প্রাইজমানি, দুই বছরের টিউশন ফি; দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে ১০,০০০ টাকার প্রাইজমানি এবং এক বছরের টিউশন ফি এবং তৃতীয় পুরস্কার হিসেবে থাকছে  ৫,০০০ টাকার প্রাইজমানি এবং এক বছরের টিউশন ফি। এছাড়া শীর্ষ ১০ প্রতিযোগীকে সাইফেয়ারবিডি-এর পক্ষ থেকে সনদপত্র দেওয়া হবে।

গোল্ডবার্গ মোবাইল এই ইভেন্টের প্লাটিনাম স্পন্সর। এছাড়াও এই ইভেন্ট বাস্তবায়নের জন্য অ্যাডক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই ইভেন্টের ডিজিটাল পার্টনার হিসেবে থাকছে সার্কেলস।

আরএম/এআরএস/এবিএস