সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে প্রাণ ড্রিঙ্কিং ওয়াটার-ওয়াকাথন
আজকের শিশু আগামীর সম্ভাবনা। কিন্তু এ সম্ভাবনাময় শিশুদের মধ্যে লাখো শিশু সুবিধাবঞ্চিত। পথে ঘাটেই যাদের থাকা, বেড়ে ওঠা। এবার এ পথশিশুদের জন্য ‘প্রাণ ড্রিঙ্কিং ওয়াটার-ওয়াকাথন’ হাঁটার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
ওয়াকাথনে অংশগ্রহণকারী প্রতিযোগী যত বেশি হবে তত বেশি অর্থ যোগ হবে পথশিশু সাহায্য তহবিলে। আর এ তহবিলের অর্থ ব্যয় হবে বিদ্যানন্দ (Bidyanondo) ফাউন্ডেশনের ‘এক টাকায় আহার’ প্রোগ্রামে।
আগামী শুক্রবার (১০ মার্চ) বিকেল ৪টায় রাজধানীয়র হাতিরঝিল বেগুনবাড়ি ঘাটে ‘প্রাণ ড্রিঙ্কিং ওয়াটার-ওয়াকাথন’ অনুষ্ঠিত হবে। এ উদ্যোগে যে কেউ সহযাত্রী হিসেবে যোগ দিতে পারবেন।
রেজিস্ট্রেশন করবেন যেভাবে
এসএমএস-এর মাধ্যমে রেজিস্ট্রেশন করতে চাইলে 2323 নম্বরে এসএমএস করুন PRANName Phone Number District (Ex- PRANSajid 017*******Dhaka)
এছাড়া বিস্তারিত জানতে www.prandwwalkathon.com ভিজিট করতে বলা হয়েছে।
আরএস/জেআইএম
সর্বশেষ - নারী ও শিশু
- ১ ভোটে নারী প্রার্থী ৩.৯৩ শতাংশে নেমে আসা গণতন্ত্রের জন্য সতর্কবার্তা
- ২ প্রতিকূলতা জয়: ঢাকা বিভাগে ৫ জন পেলেন ‘অদম্য নারী পুরস্কার’
- ৩ নারী-শিশুর অধিকারকে নির্বাচনি ইশতেহারে অগ্রাধিকার দেওয়ার আহ্বান
- ৪ বাংলাদেশে ৪ কোটি ২৫ লাখ শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হয়েছে: ইউনিসেফ
- ৫ শিশু সুরক্ষায় ‘শিশু আইন ২০১৩’ সংশোধন করা উচিত: উপদেষ্টা শারমীন