নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের বেপজায় কর্মকর্তাদের আবাসিক কোয়ার্টারে গ্যাসের রাইজার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন নারী আহতের খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে আহত নাম জানা সম্ভব হয়নি।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) মাগরিবের পর ইপিজেড সংলগ্ন কোয়ার্টারে গ্যাসের রাইজার বিস্ফোরণ হয়েছে। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন আদমজী ইপিজেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহমান।
খোঁজ নিয়ে জানা গেছে, আবাসিক কোয়ার্টারের ৪ তলা ভবনের একটি ফ্ল্যাটের রান্নাঘরের গ্যাসের রাইজার বিস্ফোরণ ঘটে। এতে রান্নাঘরে থাকা একজন নারী আহত হন। পরবর্তীতে মুহূর্তেই আগুনের ধোঁয়া ভবনের ৪ এবং ৫ তলা ছড়িয়ে গেলে আতঙ্ক সৃষ্টি হয়। একপর্যায়ে আদমজী ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হলে তাদের দুটি ইউনিট ৪০ মিনিটের চেষ্টা আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়।
এ বিষয়ে আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া বলেন, আমাদের দুটি ইউনিটের ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ এসেছে। এ ঘটনায় ওই ভবনে বসবাসরত ওসমান নামক এক সিকিউরিটি গার্ডের স্ত্রী আহত হয়েছেন। তবে তার নাম এখনো জানতে পারিনি।
ইপিজেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহমান বলেছেন, সুয়ারেজ লাইন থেকে বিস্ফোরণ ঘটেছে বলে জেনেছি। এতে একজন আহতের খবর পেয়েছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি।
মো. আকাশ/কেএইচকে/এমএস