একুশে বইমেলা

আসছে রাফির গল্পগ্রন্থ ‘পকেট ভরতি কাগজের ফুল’

অমর একুশে বইমেলা ২০২৬ উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে তরুণ কবি, লেখক ও সাংবাদিক আরফান হোসাইন রাফির ইলেকট্রনিক গল্পের বই ‘পকেট ভরতি কাগজের ফুল’। বইটির প্রচ্ছদ করেছেন নির্মাতা ফারহান আহমেদ রাফাত। প্রকাশ করবে রকমারি ই-বুক।

এর আগে গত বছরের মাঝামাঝি প্রকাশিত হয় তার প্রথম কবিতার বই ‘সুদিন ফিরে আসছে’। বইটি এবারের বইমেলায় প্রথমবারের মতো পাওয়া যাবে বর্ষা দুপুর প্রকাশনীর পরিবেশক স্টুডেন্ট ওয়েজের প্যাভিলিয়নে।

বইমেলার ধারাবাহিকতা ও সাহিত্যচর্চার প্রবাহ ধরে রাখতে এ বছর নতুন কোনো মুদ্রিত বই প্রকাশের পথে হাঁটেননি লেখক। বরং সময় ও পাঠাভ্যাসের পরিবর্তনকে গুরুত্ব দিয়ে তিনি বেছে নিয়েছেন ইলেকট্রনিক গল্পের বই প্রকাশের পথ।

আরও পড়ুনবাংলায় অনূদিত হলো এলিফ শাফাকের সর্বশেষ বই আসছে ফারুক আহমেদের গল্পগ্রন্থ ‘মুছে যাওয়া দিনগুলি’ 

লেখক রাফি বলেন, ‘আমার কবিতার বইটি বইমেলায় পাঠকের সামনে আসছে, তাই নতুন ছাপা বই প্রকাশ করছি না। তবে নতুন বইয়ের আবেশ ধরে রাখতে ই-বুক প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি। ‘পকেট ভরতি কাগজের ফুল’ মূলত প্রেমের গল্পের সংকলন। গল্পগুলোর পরতে পরতে উঠে আসে জীবনের নানান বাস্তব সত্য, আবেগ ও নীরব বেদনা।’

তিনি বলেন, ‘আমি সাহিত্যের সব ধারাতেই লেখালেখির চেষ্টা করি। তবে পাঠকের কাছে আমি মূলত একজন তরুণ কবি হিসেবেই পরিচিত। আশা করি এ যাত্রায় পাঠক আমাকে নতুন রূপে আবিষ্কার করবেন।’

এসইউ