জাতীয়

হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার পদে বিপ্লব

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার পদে নিয়োগ পেয়েছেন কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ মুহাম্মদ নুরুল আমীন বিপ্লব। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর সই করা বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। হাইকোর্ট বিভাগের প্রশাসন শাখা মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিজ্ঞপ্তিটি প্রকাশ করে।

একই বিজ্ঞপ্তিতে জেলা ও দায়রা জজ মুহাম্মদ শরিফুর রহমানকে হাইকোর্টের রেজিস্ট্রার (বিচার) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলেও জানানো হয়। তিনি পঞ্চগড়ের শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক।

প্রধান বিচারপতির অভিপ্রায় অনুযায়ী বর্তমান কর্মস্থল থেকে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের প্রেষণে নিয়োগ করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এফএইচ/এমআইএইচএস