ধানের শীষের পক্ষে প্রচারণায় নোয়াখালীতে গেছেন জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) নেতারা।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সংগঠনের সহ-সভাপতি কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জারের নেতৃত্বে নোয়াখালী-৫ আসনে প্রচারণা চালান তারা।
দুপুর ১২টায় জিসাসের দলটি কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভা, চরকাঁকড়া, মুছাপুর ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় গিয়ে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন। এসময় তাদেরকে দেখতে শত শত নারী-পুুরুষ ভিড় করেন।
কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জার বলেন, ‘শহীদ জিয়াউর রহমানের দল বিএনপি এ দেশের খেটেখাওয়া মানুষের জন্য কাজ করে। এ দলের নেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন। বর্তমান চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষকে উন্নত জীবনের স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন।’
জিসাসের সহ-সভাপতি ও কোম্পানীগঞ্জের বাসিন্দা হারুনুর রশীদ খাঁন শিমুর তত্ত্বাবধানে প্রচারণায় ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি ও কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জার, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কৌতুক অভিনেতা শামীম, নায়ক হৃদয় প্রমুখ।
ইকবাল হোসেন মজনু/এসআর/জেআইএম