শীতলক্ষ্যা নদী অতিক্রমণসহ আদমজী ইপিজেড এর অভ্যন্তরে ক্ষতিগ্রস্ত ২০ ইঞ্চি ব্যাসের সঞ্চালন গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য নারায়নগঞ্জসহ বিভিন্ন এলাকায় গ্যাসের স্বল্প চাপ থাকবে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে এক বার্তায় এই তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বার্তায় বলা হয়, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০ টা থেকে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ২১ ঘণ্টা শীতলক্ষ্যা নদীর পশ্চিম দিকের সমগ্র নারায়ণগঞ্জ, পঞ্চবটি, মুক্তারপুর, মুন্সিগঞ্জ, জিনজিরা, শ্যামপুর (বিসিক) এলাকায় বিদ্যমান সব শ্রেণীর গ্রাহক প্রান্তে গ্যাসের তীব্র স্বল্পচাপ বিরাজ করবে।
এছাড়া, এর আশপাশের কোনো কোনো এলাকায় গ্যাসের সরবরাহে বিঘ্ন ঘটতে পারে বলে জানানো হয়েছে। গ্রাহকদের কাছে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
এনএস/এএমএ