খেলাধুলা

১৪৩ রানে থামলো দুরন্তর ইনিংস

নিরাপত্তাজনিত কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়া বাংলাদেশের ক্রিকেটাররা ব্যস্ত সময় পার করছেন অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপে। আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এই টুর্নামেন্ট।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে দুরন্ত ও ধুমকেতু একাদশ। আগে ব্যাটিং করে ১৪৩ রানে অলআউট হয়েছে দুরন্ত একাদশ।

মিরপুর শেরেবাংলায় টস জিতে দুরন্তকে ব্যাটিংয়ে পাঠায় ধুমকেতুর অধিনায়ক লিটন কুমার দাস। আগে ব্যাটিং করতে নেমে ভালো শুরুর পরও দেড়শো রানের আগেই ধুমকেতুর বোলারদের সম্মিলিত প্রয়াসে গুটিয়ে গেছে দুরন্ত।

দুরন্তর হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেছেন ওপেনার মাহফিজুল ইসলাম রবিন। অধিনায়ক আকবর আলী করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান। ১৬ রান করেছেন আজিজুল হাকিম ফাহিম।

ধুমকেতুর হয়ে সর্বোচ্চ ৩ উইকেট পেয়েছেন রিশাদ হোসেন। দুটি করে শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব। একটি করে পেয়েছেন মাহেদি হাসান ও মোস্তাফিজুর রহমান।

আইএন