ঐতিহাসিক আর্টেমিস II মিশন স্থগিত করার ঘোষণা দিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। মিশনটি আগামী সপ্তাহে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করার পরিকল্পনা ছিল। তবে পরীক্ষার সময় প্রযুক্তিগত সমস্যা দেখা যাওয়ায় মিশনটি পেছানো হয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, আর্টেমিস II মিশনের মাধ্যমে মানুষকে চাঁদের চারপাশে পাঠাবে এবং আবার পৃথিবীতে ফিরিয়ে আনবে। তবে প্রযুক্তিগত ত্রুটির কারণে এ মিশন মার্চ পর্যন্ত পিছিয়ে গেছে। তবে কবে নাগাদ আবার যাত্রা শুরু হতে পারে সে বিষয়ে নির্দিষ্ট কোনো নতুন তারিখ উল্লেখ করা হয়নি।
এই মিশন ৫০ বছরের বেশি সময় পর মানুষকে চাঁদের নিকটে পাঠানোর প্রথম অভিযান। নভোচারী ক্রিস্টিনা কোচ ও ভিক্টর গ্লোভার যথাক্রমে প্রথম মহিলা ও নিগ্রোয়েট প্রথম ব্যক্তি হিসেবে পৃথিবীর নিম্ন কক্ষপথের বাইরে ভ্রমণ করবেন।
মিশনে ব্যবহৃত রকেটের পরীক্ষার সময়, ওয়েট ড্রেস রিহার্সাল নামে পরিচিত স্পেস লঞ্চ সিস্টেম (এসএলএস) রকেট থেকে হাইড্রোজেন লিক ধরা পড়ে। এছাড়াও, রকেটের উপরে থাকা ওরিয়ন ক্যাপসুলের একটি ভাল্ভে সমস্যা দেখা দেয় যেখানে চারজন নভোচারী ১০ দিনের মিশনের সময় অবস্থান ও কাজ করবে।
নাসা জানিয়েছে, দুই দিনের পরীক্ষার সময় প্রকৌশলীরা বহু চ্যালেঞ্জ অতিক্রম করেছেন এবং পরীক্ষার সব ডেটা সম্পূর্ণভাবে পুনর্মূল্যায়ন করা হবে।
এর আগে প্রথম অভিযানটির নাম ছিল আর্টেমিস I মিশন যা ২০২২ সালে পাঠানো হয়। আর্টেমিস II-এর নভোচারীরা চাঁদের কক্ষপথে প্রবেশ করবেন না তবে এটি ১৯৭২ সালের অ্যাপোলো ১৭-এর পর প্রথমবারের মতো ৬৮৫,০০০ মাইলের চাঁদ-পর্যটন যাত্রা হবে। এ মিশনটি আর্টেমিস III মিশনের ভিত্তি তৈরি করবে, যা চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে নভোচারীদের অবতরণে লক্ষ্য রাখে।
সূত্র: দ্য গার্ডিয়ান
কে এম