জাতীয়

পোস্টাল ব্যালটে ভোট দিলেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ৩৭৯ বন্দি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ৩৭৯ জন বন্দি পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন। ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ভোটগ্রহণ ৭ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শেষ হয়। বন্দিরা সাধারণ ভোটের পাশাপাশি গণভোটও দিয়েছেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নিয়োজিত নির্বাচন কর্মকর্তা এবং জেল সুপার ও কয়েকজন কারারক্ষীর উপস্থিতিতে আজ (শনিবার) ভোটগ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে চট্টগ্রাম কারাগার সূত্র জানিয়েছে।

নিবন্ধন করা প্রত্যেক কারাবন্দি ভোট দিয়েছেন বলে জাগো নিউজকে নিশ্চিত করেছেন সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন। তিনি বলেন, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ৩৭৯ বন্দি পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য আবেদন ও নিবন্ধন করেছিলেন। তারা সবাই ভোট দিয়েছেন।

এমডিআইএইচ/এমআইএইচএস