দেশজুড়ে

গাইবান্ধায় ৬৭৫ ভোট কেন্দ্রের মধ্য ৩৭৯টি ঝুঁকিপূর্ণ

আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে গাইবান্ধায় পাঁচটি সংসদীয় আসনে ভোটকেন্দ্র ৬৭৫টি। এর মধ্য ৩৭৯টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করছে প্রশাসন।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জেলার সাত উপজেলার ৮২টি ইউনিয়নের পাঁচটি সংসদীয় আসনে ৬৭৫ কেন্দ্র। এর মধ্য দুগর্ম চরাঞ্চলে রয়েছে ৬৫টি। জেলায় ভোটার সংখ্যা ২১ লাখ ৭২ হাজার ৪৯৯ জন। এ আসনগুলো বিএনপি-জামায়াত জোটসহ অন্যান্য মোট ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়নে মোট ভোট কেন্দ্র ১২৩টি। এর মধ্যে ৪১টি ঝুঁকিপূর্ণ ও এর মধ্যে অতিঝুঁকিপূর্ন ১১টি। মোট ভোটার ৪ লাখ ১৯ হাজার ১১২ জন। তার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৭ হাজার ৫৭৫ জন। মহিলা ভোটার ২ লাখ ১১ হাজার ৫৩৪ জন এছাড়াও তৃতীয় লিঙ্গের ৩ জন ভোটার আছে। এই আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গাইবান্ধা-২ সদর উপজেলা আসনে একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়নে মোট ভোট কেন্দ্র ১১৮টি। এর মধ্যে ঝুঁকিপূর্ণ ৫১ টির মধ্যে অতিঝুঁকিপূর্ন ১১টি। এ আসনে মোট ভোটার ৪ লাখ ১১ হাজার ৪৬০ জন তার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২ হাজার ৩৪ জন। মহিলা ভোটার ২ লাখ ৯ হাজার ৪১৫ জন এছাড়াও তৃতীয় লিঙ্গের ১১ জন ভোটার আছে । এই আসনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে একটি পৌরসভা ১৯টি ইউনিয়নে মোট ভোট কেন্দ্র ১৪৬ টি। এর মধ্যে ঝুঁকিপূর্ণ ৮৭ টি এর মধ্যে অতি ঝুঁকিপূর্ণ ১৭টি। এ আসনে ভোটার ৫ লাখ ৬ হাজার ১৮৫ জন তার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৮ হাজার ৯০১ জন। মহিলা ভোটার ২ লাখ ৫৭ হাজার ২৭৫ জন এছাড়াও তৃতীয় লিঙ্গের ৯ জন ভোটার আছে । এই আসনে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনে একটি পৌরসভা ও ১৭টি ইউনিয়নে মোট ভোট কেন্দ্র ১৪২ টি। এর মধ্যে ঝুঁকিপূর্ণ ১০৫ টির মধ্যে অতিঝুঁকিপূর্ণ ৫টি।

এ আসনে মোট ভোটার ৪ লাখ ৬৮ হাজার ৩৮৪ জন। তার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩১ হাজার ৬১৬ জন। মহিলা ভোটার ২ লাখ ৩৬ হাজার ৭৫৮ জন এছাড়াও তৃতীয় লিঙ্গের ১০ জন ভোটার আছে । এই আসনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে ১৭টি ইউনিয়নে মোট ভোট কেন্দ্র ১৪৬টি। এর মধ্যে ঝুকিপূর্ণ ৯০টির মধ্যে অতিঝুঁকিপূর্ণ ৩৫টি।

এ আসনে ভোটার ৩ লাখ ৮৫ হাজার ২৬১ জন তার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯২ হাজার ২৭৭ জন। মহিলা ভোটার ১ লাখ ৯২ হাজার ৯৮১ জন এছাড়াও তৃতীয় লিঙ্গের ৩ জন ভোটার আছে। এই আসনে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মো শহিদুল ইসলাম বলেন, নির্বাচনে ভোট গ্রহণের সব প্রস্তুতি শেষ করা হয়েছে।

গাইবান্ধা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসন মো. মাসুদুর রহমান মোল্লা বলেন, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে ১১০০ সেনা সদস্য, ৪০ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ১৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবেন। এছাড়াও আড়াই হাজার পুলিশ ও ১৪ টি র‌্যাব টহল টিম থাকবেন।

তিনি আরও বলেন, ভোটকেন্দ্র সার্বক্ষণিক নজরদারির জন্য সিসি টিভি স্থাপন করা হয়েছে। সুষ্ঠু ভোটগ্রহনের জন্য সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

আনোয়ার আল শামীম/এমএন/এমএন