বিনোদন

নির্বাচন নিয়ে যে বার্তা দিলেন আসিফ

 

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর আজ (১০ ফেব্রুযারি) সন্ধ্যা ৭টার দিকে তার সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাস শেয়ার করেছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ সম্পর্কে তিনি ভক্ত ও নাগরিকদের উদ্দেশে উৎসাহব্যঞ্জক বার্তা দিয়েছেন।

স্ট্যাটাসে আসিফ লিখেছেন, “সতেরো বছর পর দেশে আবার উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশের প্রায় ১৩ কোটি ৭০ লাখ ভোটার তাদের প্রতিনিধি নির্বাচনে অংশ নেবেন। দায়িত্বশীল সকল বাহিনী ভোটকেন্দ্রে স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। সব রাজনৈতিক দল ও প্রার্থীরাও চান একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন।”

আরও পড়ুন:স্ত্রী মৌসুমী ছিলেন নৌকার প্রার্থী, ওমর সানি ধানের শীষে নৌকার প্রার্থী নায়িকা শিমলা এখন ধানের শীষের প্রচারে, ট্রলের বন্যা 

তিনি ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নাগরিক দায়িত্ব পালনের গুরুত্ব তুলে ধরে বলেন, “অতীত ভুলে আপনার কাছে যিনি যোগ্য, তাকেই ভোট দিন। আমার কাছে যোগ্য যিনি, তাকেই আমি ভোট দেব। অলসতা ও অবহেলার মানসিকতা না রেখে সবাই ভোট কেন্দ্রে আসুন। ভোটের মাধ্যমে জনতার শক্তি দেখানোর সময় এখনই।”

এমএমএফ