চুয়াডাঙ্গা-১ আসনের আলমডাঙ্গা উপজেলায় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি ও জামায়াতের দুই কর্মীকে পাঁচ হাজার করে ১০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার পর উপজেলার বারাদী ইউনিয়নের নতিডাঙ্গা গ্রামের স্কুলমোড় এলাকায় ধানের শীষ ও দাঁড়িপাল্লার দীর্ঘ তোরণ নির্মাণ করা হয়, যা নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন।
এ ঘটনায় আলমডাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম শাহনেওয়াজ মেহেদী সরাসরি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নতিডাঙ্গা গ্রামের আবদুল মজিদের ছেলে বিএনপি নেতা তানজিল ছোটনকে পাঁচ হাজার এবং একই এলাকার মৃত জবেদ আলীর ছেলে জামায়াত কর্মী সেলিম রেজাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা আদায়ের সময় দণ্ডিতরা সঙ্গে সঙ্গে টাকা পরিশোধ করেন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম শাহনেওয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।
হুসাইন মালিক/এসআর/এমএন