ধর্ম

ভোটের অমোচনীয় কালি লেগে থাকলে অজু-নামাজ হবে?

প্রশ্ন: ভোট দেওয়ার পর ভোটার শনাক্তকরণের জন্য আঙুলের নখ বা চামড়ায় যে অমোচনীয় কালি (Indelible Ink) লাগানো হয়, এই কালি লেগে থাকলে কি অজু ও নামাজ শুদ্ধ হবে?

উত্তর: অজুর সময় যে অঙ্গগুলো ধোয়া ওয়াজিব, সেই অঙ্গগুলোর কোনো অংশ শুকনো থেকে গেলে অজু হয় না। তাই অজু করার সময় নখ, আঙুল বা অজুর অঙ্গগুলোর যে কোনো জায়গায় পানির জন্য প্রতিবন্ধক কিছু লেগে থাকলে অজু হয় না। যেমন নেলপলিশ, প্লাস্টিক বা কস্টিপসহ যে জিনিসগুলো পানির জন্য প্রতিবন্ধক প্রলেপ তৈরি করে, এগুলো নখে বা অজুর অঙ্গসমূহের চামড়ায় লেগে থাকলে অজু শুদ্ধ হবে না।

তবে নির্বাচনে ব্যবহৃত অমোচনীয় কালির প্রকৃতি ভিন্ন। ফকিহ ও মুফতিদের মতে এই কালি চামড়ার ওপর পানির জন্য প্রতিবন্ধক কোনো আবরণ তৈরি করেনা। বরং এটি চামড়ার উপরিভাগের রং পরিবর্তন করে বা রঙের সঙ্গে মিশে যায়। তাই আঙুলে অমোচনীয় কালি থাকা অবস্থায় অজু করলে অজু শুদ্ধ হবে, নামাজও শুদ্ধ হবে।

ওএফএফ