ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে যখন সারা দেশে ভোটের উৎসব, তখন সেই আমেজে শামিল হয়েছেন শোবিজ তারকারাও। ভোট দিতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিলেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ফেসবুকে ভোট দেওয়া একটি ছবি পোস্ট করেন চমক। ছবিতে মাস্ক পরা অবস্থায় দেখা যায় তাকে। পোস্টে তিনি লেখেন, ‘ভোটটা দিয়েই দিলাম। মাত্র ৫ মিনিটে। ভোটকেন্দ্রে সবাই পরিবার-পরিজন নিয়ে ভোট দিচ্ছে, দেখেই ভালো লাগছে।’
আরও পড়ুনতিনবোন দিলেন ভোট, যে প্রত্যাশার কথা বললেন ববিতাভোটের আনন্দে রাতভর ঘুম হয়নি দিলরুবা খানের
কিন্তু ভোট দেওয়ার চেয়েও ভক্তদের নজর আটকে যায় চমকের মাস্কে! কমেন্ট বক্সে একজন লিখে ফেলেন, ‘মনে হয় কচু মার্কায়… মাস্কে লেখা!’
আরেকজন তো সরাসরি ঘোষণা দেন- ‘কচু মার্কা।’
ব্যস! শুরু হয়ে যায় কচু মার্কা নিয়ে মজার আলোচনা। চমক অবশ্য সেইসব মন্তব্যের কোনো জবাব দেননি। তবে তার একটিমাত্র ছবিই যে ‘কচু মার্কা’ আলোচনায় এনে দেবে- সেটা হয়তো তিনিও ভাবেননি!
এমআই/এলআইএ