লাইফস্টাইল

চশমা কিনুন আপনার মুখের গড়ন অনুযায়ী

চশমা এখন শুধু চোখের প্রয়োজন নয়, স্টাইলেরও অংশ। কিন্তু দোকানে গিয়ে অসংখ্য ডিজাইনের ভিড়ে অনেকেই দ্বিধায় পড়ে যান - কোন ফ্রেমটি মুখে মানাবে? আসলে সঠিক ফ্রেম বাছাইয়ের প্রথম শর্ত হলো নিজের মুখের গড়ন জানা। মুখের আকৃতি বুঝতে পারলেই অর্ধেক কাজ শেষ।

চলুন জেনে নেওয়া যাক, কোন ফেইস শেইপে কেমন ফ্রেম মানায়।

১. ওভাল (ডিম্বাকার) মুখএই মুখাকৃতিতে প্রায় সব ধরনের ফ্রেম মানায়। ওভারসাইজড, আয়তাকার বা স্কয়ার ফ্রেম ভালো লাগে। তবে খুব সরু বা অতিরিক্ত ভারী ফ্রেম এড়িয়ে চলাই ভালো।

২. স্কয়ার (চৌকো) মুখকপাল ও চোয়াল চওড়া হলে গোল বা ওভাল ফ্রেম বেছে নিন। এতে মুখের তীক্ষ্ণতা কিছুটা নরম দেখায়। রিমলেস বা সেমি-রিমলেস ফ্রেমও স্মার্ট লুক দেয়।

৩. রাউন্ড (গোল) মুখএ ধরনের মুখে প্রস্থ প্রায় সমান থাকে। শার্প রেকট্যাঙ্গুলার বা ক্যাট-আই ফ্রেম গোলাকৃতি ভারসাম্য করে এবং লুককে আরও শার্প দেখায়।

৪. ডায়মন্ড মুখগালের হাড় উঁচু ও কপাল সরু হলে রিমলেস বা ওভাল ফ্রেম ভালো মানায়। চাইলে হালকা ক্যাট-আই বা হর্ন-রিম স্টাইলেও ইউনিক লুক পাওয়া যায়।

৫. ট্রায়াঙ্গেল (ত্রিকোণ) মুখচোয়াল চওড়া ও কপাল সরু হলে চওড়া বা রাউন্ড ফ্রেম ভালো কাজ করে। এতে মুখের ওপরের অংশ ভারসাম্যপূর্ণ দেখায়।

সঠিক ফ্রেম শুধু আপনার চোখ নয়, পুরো ব্যক্তিত্বকে তুলে ধরে। তাই ট্রেন্ড নয়, নিজের মুখের গড়নকে অগ্রাধিকার দিন।

তথ্যসূত্র: আই বাই ডিরেক্ট

সানজানা রহমান যুথী/এএমপি/এমএন