দেশজুড়ে

৯৪ কেন্দ্রে এগিয়ে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

ভোলা-১ আসনের ৯৪ কেন্দ্রের ফলাফলে এগিয়ে রয়েছেন বিএনপি জোটের বিজেপি প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে দ্বিতীয় অবস্থানে রয়েছেন জামায়াতে ইসলামীর অধ্যক্ষ নজরুল ইসলাম।

সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ আসনে বিএনপি জোটের বিজেপি প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ (গরুর গাড়ি প্রতীক) পেয়েছেন ৮৩ হাজার ২২২ ভোট। জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ৬১ হাজার ৮৫৮ ভোট এবং ইসলামী আন্দোলনের প্রার্থী মো. ওবায়দুর রহমান (হাতপাখা প্রতীক) পেয়েছেন ১৭ হাজার ৯৮০ ভোট।

ভোলা সদর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আরিফুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

ভোলা-১ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫ হাজার ৫৬৭ জন। মোট ভোটকেন্দ্র ১১৪টি এবং ভোটকক্ষ ৮৩৪টি। এ আসনে মোট প্রার্থী ছিলেন আটজন।

জুয়েল সাহা বিকাশ/আরএইচ/এমএন