সাহিত্য

প্রিয় শুদ্ধতমা এবং অন্যান্য

প্রিয় শুদ্ধতমা

তোমার চোখের মতো ঐন্দ্রজালিক চোখআমি আর কোথাও দেখি নাতোমার মুখের মতো অরণ্যগামী সুশ্রী মুখআমি আর কোথাও দেখি নাতোমার হৃদয়ের মতো সবুজ উদ্যান আমি আর কোথাও দেখি না তোমার কণ্ঠের মতো সুরেলা ধ্বনি মূর্ছনা আমি আর পাখিদের কাছেও শুনি নাতোমার আপ্লুত উচ্চারণতোমার বিশুদ্ধ হৃদয়ের মতো হৃদয় তোমার অপলক দৃষ্টি আকর্ষণতোমার চিবুকের সম্মোহনী রোদতোমার হাতের তালুতেএকটি জীবন সপে দেওয়ার মতো অনুপ্রেরণাআমি আর কোথাও দেখি নাকোথাও খুঁজি না, প্রিয় শুদ্ধতমা।

****

উপহার

একমুঠো বিশুদ্ধ প্রেম ছাড়াতোমাকে কী দিতে পারি উপহার রাজকীয় শৈলজ দিন, হাস্যোজ্জ্বল সুখের নগরী ছাড়াবাড়তি কিছু দেওয়ার সামর্থ্য নেইতোমার বিশ্বস্ত হাতের তালুতেদশ আঙুলের স্পর্শ ছাড়া কী দিয়ে বোঝাতে পারি প্রণয়ের ভাষা;যে কোনো দুর্যোগে সুখে অসুখেতোমার পাশে দাঁড়ালে কম কীসে?দেখো এ শহরে নির্ভরযোগ্য হৃদয়ের অভাব এ শহরে নির্ভরযোগ্য হাতের অভাবএ যুগে কবিতায় শুদ্ধস্বরের অভাবএকমুঠো বিশুদ্ধ প্রেম ছাড়া তোমাকে কী দিতে পারি উপহার এটুকুতে কী পোষাবে তোমার?

****

আমি আছি

চিন্তার কিছু নেইতোমার কাছাকাছি আছি,একেবারে পাশাপাশি আছি,আড়ালে আছি, চিন্তায় আছিযে কোনো ভাবনায় আছিঅথচ তুমি দেখতে পাও না।

এসইউ