সাহিত্য

কালো বেড়ালের সময় এবং অন্যান্য কবিতা

কালো বেড়ালের সময়

ফেসবুকে ভেসে ওঠে রঙিন মুখোশকালো বেড়াল সাদা বেড়াল তাড়ায়করে তোলে অস্থির।

খালপাড়ে আস্ত ভাগাড়জলাশয়ে সুক্ষ্ণ-সুক্ষ্ণ ফাঁদবাইরে বের হলেই বিচিত্রতাহলুদ খাম, নীল কাগজের আমলনামানাগরদোলায় অসংখ্য নারী-পুরুষ।

****

তেলাপোকারা ঠোঁকরাতে চায় দলিল-দস্তাবেজ

চোরাগোপ্তা অলি-গলি পেরিয়ে সংক্রমিত শহরস্বেচ্ছাচারী হয়ে গেছেএতদিন দখিনের জানালায় দেখেছি কিছু মায়াভরা-হাতএখন পোকার আস্তানাক্ষুধার্ত-হিংস্র তেলাপোকারা ঠোঁকরাতে চায় দলিল-দস্তাবেজরাত জেগে পাহারা দেয় হুতুমপেঁচা, রঙিন-মুখোশ।

বাস্তুসংস্থানের চক্র কী ফাঁদময়!—কী যুদ্ধময়!বিশ্বস্ত কুকুরগুলো দূর থেকে শুধু ঘেউ-ঘেউ করেভোগের ঘোরে—ভাগাড়ের দিকে মুখ রেখে।

****

যখন বিচিত্র-ভাবনার সুযোগ থাকে

গ্রামের মোড়ের মাথার বটগাছের নিচেরচায়ের দোকানেরসিকি ও আধুলির সুখ।

সজনে-ডালে দাঁড়িয়ে একজোড়া শালিকগল্প শোনালো সমুদ্রেরবিশাল এক নদী উপহার দেবে আমাকে।

হিমজলের ছোঁয়ায় সন্ধ্যা নেমে আসেবহুরৈখিক ভাবনারঘুরপথ হয় পোস্টমডার্ন কবিতা।

এসইউ