লক্ষ্যটা ছিলো ১৫৩। স্কটল্যান্ড যখন প্রতিপক্ষ তখন জয় পাওয়াটা তো তুলনামূলক বেশিই সহজ ইংল্যান্ডের জন্য। হয়েছেও ঠিক তাই, টম ব্যান্টনের ব্যাটে একেবারে হেসেখেলে জিতেছে ইংলিশরা ৫ উইকেট হাতে রেখে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩০ রানের পরাজয়ের পর জয়ের ধারায় ফিরলো হ্যারি ব্রুকের দল। আর তৃতীয় ম্যাচে স্কটিশদের দ্বিতীয় হার এটি।
হেসেখেলে জিতলেও ইংল্যান্ডের শুরুটা ছিলো একেবার অস্বস্তিকর। প্রথম ওভারের তৃতীয় বলে ফিল সল্ট বোর্ডে ২ রান যোগ হতেই ম্যাকমুলেনের বলে ২ রান করে সাজঘরে ফেরেন। অন্য ওপেনার জস বাটলারও সুবিধা করতে পারেননি। পরের ওভারেই ৩ রান করে কাটা পড়েছেন ব্র্যাড ক্যারির বলে। ১৩ রানে দুই উইকেট হারিয়ে বিপদে পড়ে ইংলিশরা।
চাপ সামাল দেন জ্যাকব বেথেল ও টম ব্যান্টন। দুজনের ৬৬ রানের জুটিতে শুরুর বিপদ কেটে যায়। ডেভিডসনের বলে জুটি ভাঙার আগে বেথেল করেন ৩২ রান। ৭৩ রানে তৃতীয় উইকেট হারায় ইংল্যান্ড। মাঠে এসে মাত্র ৪ রান করে অধিনায়ক হ্যারি ব্রুক বিদায় নিলে ৮৬ রানে চতুর্থ উইকেট হারিয়ে আবারও অস্বস্তিতে পড়ার সম্ভাবনা তৈরি হয়।
টিকে থাকা টম ব্যান্টন একাধিক জুটি গড়েন। পঞ্চম উইকেটে ৪৬ রানের জুটি গড়েন স্যাম কারানকে সঙ্গে নিয়ে। ব্র্যান্ড হোয়েল সেই জুটি ভেঙে দেন স্যামকে ২৮ রানে ফিরিয়ে। শেষ পর্যন্ত ব্যান্টনই জয় এনে দেন দলকে। ৪ চার ও ৩ ছক্কায় ৪১ বলে ৬৩ রান করে অপরাজিত ছিলেন তিনি। তাকে শেষদিকে সঙ্গে দেওয়া উইল জ্যাকস ১৬ করে অপরাজিত ছিলেন।
স্কটল্যান্ডের হয়ে মার্ক ওয়াট ছাড়া সব বোলারই পেয়েছেন একটি করে উইকেট।
এর আগে, স্কটল্যান্ডের ৭ ব্যাটারই ছুঁতে পারেননি দুই অঙ্কের ঘরের রান। এরপরও দল পেরোয়১৫০। ইংল্যান্ডের বিপক্ষে ২ বল আগে অলআউট হয়ে ১৫২ রানের দলীয় সংগ্রহ দাঁড় করায় স্কটিশরা।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) কলকাতার ইডেন গার্ডেন্সে টস জিতে ব্যাটিং করার ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক। আগে ব্যাটিং করে ১৫২ রান তুলে অলআউট হয়েছে স্কটল্যান্ড। বলা চলে লড়াকু সংগ্রহই দাঁড় করায়।
স্কটল্যান্ডের হয়ে অধিনায়ক রিচি বেরিংটন সর্বোচ্চ ৪৯ রানের ইনিংস খেলেছেন ৫ চার ও ২ ছক্কায়। ১৫৩ স্ট্রাইকরেটে ব্যাটিং করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ২০ বলে ৩৩ রান করেন মাইকেল জোন্স। ১৮ বলে ২৪ রান করেন টম ব্রুস। ১৫ বলে ২০ রান করে অপরাজিত ছিলেন অলিভার ডেভিডসন।
৪২ রানে ৩ উইকেট হারানোর পর ৭১ রানের জুটি গড়ে চাপ সামাল দেন রিচি বেরিংটন ও টম ব্রুস। এটাই ছিলে স্কটিশদের সবচেয়ে বড় জুটি। এরপর কোনো জুটি বা ঝোড়ো ইনিংসের দেখা পা পাওয়ায় ১১৩ রানে ৪ উইকেট থেকে ১৯.৪ ওভারে ১৫২ রানে থামে স্কটল্যান্ডের ইনিংস।
বল হাতে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট পেয়েছেন আদিল রশিদ। সমান দুটি করে আর্চার ও ডসন। একটি করে উইকেট পেয়েছেন ওভারটন ও স্যাম কারান।
আইএন