লাইফস্টাইল

ঘরেই বানিয়ে নিন মুচমুচে স্বাদের আলুর ডোনাট

বিকেলের নাস্তায় কিংবা ইফতারের আয়োজনে একটু ভিন্ন স্বাদ আনতে চাইলে ঘরেই বানিয়ে নিতে পারেন মুচমুচে স্বাদের আলুর ডোনাট। বাইরে থেকে কেনা ফাস্টফুডের বদলে ঘরোয়া উপকরণে তৈরি এই ডোনাট হবে যেমন স্বাস্থ্যকর, তেমনি সুস্বাদু।

নরম আলুর মিশ্রণ, হালকা মসলা আর সঠিকভাবে ভাজার কৌশল জানলেই খুব সহজে তৈরি করা যায় এই আকর্ষণীয় নাস্তা। শিশু থেকে বড় সবার পছন্দের তালিকায় জায়গা করে নিতে পারে সোনালি রঙের এই মুচমুচে আলুর ডোনাট।

উপকরণ সেদ্ধ আলু ১ কাপ সুজি ​১ কাপ সাদা তিল দেড় টেবিল চামচ কাঁচা মরিচ কুচি ৪-৫টি ধনিয়া পাতা কুচি এক মুঠো চিলি ফ্লেক্স​১ চা চামচ হলুদ গুঁড়ো​১/২ চা চামচ ধনিয়া গুঁড়ো ১ চা চামচ জিরা গুঁড়ো ১/২ চা চামচ লবণ স্বাদমতো পানি পরিমাণমতো তেল ভাজার জন্য আরও পড়ুন: খুশির দিনে ঘরেই বানিয়ে নিন গোলাপজাম অতিথি আপ্যায়নে রাখুন মুরগি মাংসের সাদা ভুনা সরিষার তেলে খাসির মাংসের জাদু, রইলো রেসিপি যেভাবে তৈরি করবেন

প্রথমেই একটি কড়াইয়ে সামান্য তেল দিয়ে তাতে সেদ্ধ আলু সুজি ও পানি ছাড়া বাকি সব উপকরণ দিয়ে ভেজে নিন। ভাজা হলে তাতে এক গ্লাস পানি দিন। পানি ফুটে উঠলে এক কাপ সুজি ও সেদ্ধ করে রাখা আলু দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটি ডো তৈরি করে নামিয়ে নিন।

কিছুটা ঠান্ডা হয়ে এলে ডো থেকে অল্প অল্প করে নিয়ে ডোনাটের মতো তৈরি করুন। এবার অল্প আঁচে ডুবো তেলে ডোনাটগুলো মচমচে করে ভেজে নিন। ব্যস তৈরি হয়ে গেলে মজাদার মুচমুচে স্বাদের আলুর ডোনাট।

জেএস/