রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১২০তম (জরুরি) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী অধ্যাপক ফেরদৌস রহমানকে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) পদে দায়িত্ব দেওয়া হয়েছে। বিকেল থেকে এ আদেশ কার্যকর হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে বলেও জানানো হয়।
একই সভার সিদ্ধান্তে রেজিস্ট্রার ড. মো. হারুন অর রশিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।
উপাচার্যের অনুমোদনক্রমে সংস্থাপন শাখা-১-এর উপ-রেজিস্ট্রার মো. তারিকুল ইসলাম এ-সংক্রান্ত আদেশে সই করেছেন।
প্রসঙ্গত, অধ্যাপক ফেরদৌস রহমান বর্তমানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও বহিঃরঙ্গন পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
মো. আজিজুর রহমান/এসআর/জেআইএম