‘বিএনপি শুরুতেই অভ্যুত্থান এবং গণভোটের আকাঙ্ক্ষা পরিপন্থী অবস্থান নিলো’ বলে মন্তব্য করেছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম। ১৭ ফেব্রুয়ারি ১১টা ১৮ মিনিটে নিজের ফেসবুক প্রোফাইলে তিনি এ বিষয়ে পোস্ট করেন।
হাসনাত কাইয়ূম লিখেছেন, ‘সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে শপথ নেওয়াকে বিলম্বিত করার মাধ্যমে বিএনপি শুরুতেই অভ্যুত্থান এবং গণভোটের আকাঙ্ক্ষা পরিপন্থী অবস্থান নিলো। দুঃখজনক।’
আরও পড়ুনসংসদ সদস্যদের শপথ নিয়ে যা বললেন নেটিজেনরাত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে আজ। এরই মধ্যে শপথ নিয়েছেন বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা। তবে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা আজ সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি।
অপরদিকে দুটো শপথই নিয়েছেন জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্যরা। তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।
এসইউ