জাতীয়

৫০ জনের মন্ত্রিসভায় নতুন মুখ ৪১

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। প্রায় ১৯ বছর পর গঠিত বিএনপি সরকারের মন্ত্রিসভায় রয়েছেন ৫০ জন। এরমধ্যে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন।

এবারের মন্ত্রিসভায় এক ঝাঁক নতুন মুখ রয়েছে, যারা আগে কখনও মন্ত্রী বা প্রতিমন্ত্রী হননি। এমনকি অনেকে এবারই প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং প্রথমবার নির্বাচিত হয়েই মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন।

মন্ত্রী হিসেবে শপথ নিলেন ২৫ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন ২৪ জন

মন্ত্রীদের তালিকায় ২৫ জনের ১৭ জনই নতুন মুখ। শতাংশের হিসাবে ৬৮ শতাংশই নতুন মন্ত্রী হয়েছেন। পাশাপাশি প্রতিমন্ত্রীর তালিকায় থাকা ২৪ জনই নতুন। এমনকি খোদ প্রধানমন্ত্রী তারেক রহমানও এবারই প্রথম মন্ত্রিসভার সদস্য হচ্ছেন। নতুন এ মন্ত্রিসভায় তিনি প্রধানমন্ত্রীর পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রথমবারের মতো মন্ত্রী হলেন যারা

১. তারেক রহমান২. ডা. এ জেড এম জাহিদ হোসেন৩. ড. খলিলুর রহমান (টেকনোক্র্যাট)৪. আব্দুল আওয়াল মিন্টু৫. মিজানুর রহমান মিনু৬. খন্দকার আব্দুল মোকতাদির৭. আরিফুল হক চৌধুরী৮. জহির উদ্দিন স্বপন৯. মোহাম্মদ আমিন উর রশীদ (টেকনোক্র্যাট)১০. আফরোজা খানম রিতা১১. শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি১২. মো. আসাদুজ্জামান১৩. জাকারিয়া তাহের সুমন১৪. দীপেন দেওয়ান১৫. ফকির মাহবুব আনাম স্বপন১৬. সরদার সাখাওয়াত হোসেন বকুল এবং১৭. শেখ রবিউল আলম।

এবারই প্রথম প্রতিমন্ত্রী হলেন যারা

১. এম রশিদুজ্জামান মিল্লাত২. অনিন্দ্য ইসলাম অমিত৩. মো. শরিফুল আলম৪. শামা ওবায়েদ ইসলাম৫. সুলতান সালাউদ্দিন টুকু৬. ব্যারিস্টার কায়সার কামাল৭. ফরহাদ হোসেন আজাদ৮. মীর মোহাম্মদ হেলাল উদ্দিন৯. হাবিবুর রশিদ১০. মো. রাজিব আহসান১১. মো. আব্দুল বারী১২. মীর শাহে আলম১৩. মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি ১৪. ইশরাক হোসেন১৫. ফারজানা শারমিন১৬. শেখ ফরিদুল ইসলাম১৭. মো. নুরুল হক নুর১৮. ইয়াসের খান চৌধুরী১৯. এম ইকবাল হোসেইন২০. এম এ মুহিত২১. আহম্মদ সোহেল মঞ্জুর২২. ববি হাজ্জাজ২৩. আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম২৪. মো. আমিনুল হক (টেকনোক্র্যাট)

এএএইচ/এসএনআর/বিএ/এমএস