সৌদি আরবে রোজা বুধবার
১৪৪৭ হিজরির পবিত্র মাস রমজান শুরু দিন ঘোষণা করেছে সৌদি আরব। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দেশটিতে প্রথম রোজা রাখবে ধর্মপ্রাণ মুসলিমরা। রমজানকে স্বাগত জানাতে মক্কা ও মদিনা শহরকে ব্যাপক আলোকসজ্জায় সাজানো হয়েছে।
সৌদি আরব হঠাৎ সোমালিয়ার সঙ্গে কেন সামরিক চুক্তি করলো?
সৌদি আরব সম্প্রতি সোমালিয়ার সঙ্গে একটি সামরিক সহযোগিতা চুক্তিতে সই করেছে। একে দুই দেশের প্রতিরক্ষা সম্পর্কের ‘নতুন অধ্যায়’ হিসেবে উল্লেখ করেছেন সোমালিয়ার প্রতিরক্ষামন্ত্রী আহমেদ মোআল্লিম ফিকি।
জরিমানা দিয়ে মুক্তি পেল রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার ‘গ্রিনচ’
কয়েক মিলিয়ন ইউরো জরিমানা পরিশোধের পর আটককৃত রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার ‘গ্রিনচ’ ছেড়ে দিয়েছে ফ্রান্স। রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা এড়াতে ব্যবহৃত কথিত ‘শ্যাডো ফ্লিট’-এর অংশ সন্দেহে ট্যাঙ্কারটিকে আটক করা হয়।
পাকিস্তানে একাধিক ‘সন্ত্রাসী’ হামলায় নিহত ১৪
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে পৃথক তিনটি হামলায় অন্তত ১৪ জন নিহত ও ২৫ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে ১১ জন নিরাপত্তা সদস্য ও তিনজন বেসামরিক নাগরিক। নিহত বেসামরিকদের মধ্যে একটি শিশুও রয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) এসব হামলা ঘটে।
ফের বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান, ‘পরোক্ষভাবে’ যুক্ত থাকবেন ট্রাম্প
পরমাণু ইস্যুতে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সুইজারল্যান্ডে ফের দ্বিতীয় দফায় বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান। এরই মধ্যে এতে যোগ দিতে জেনেভায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। উচ্চ পর্যায়ের এই বৈঠকে পরোক্ষভাবে যুক্ত থাকার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ভারতে হাফপ্যান্ট পরে দৌড়াচ্ছেন ম্যাক্রোঁ, ভিডিও ভাইরাল
ভারত সফরে এসেছেন ইউরোপের অন্যতম ক্ষমতাধর দেশ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। অনানুষ্ঠানিক ও অপ্রত্যাশিত ভাবে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মুম্বাই সফরের সূচনা করেন এক ভিন্ন উপস্থিতির মাধ্যমে। সকালে মুম্বাই শহরের আইকনিক মেরিন ড্রাইভ প্রমেনাডে তাকে জগিং করতে দেখা যায়।
এক রাতেই ৪০০ ড্রোন ও ২৯ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ রাশিয়ার
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধ বন্ধে আলোচনা অনেকটা অগ্রসর হলেও ইউক্রেনের ওপর হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতভর প্রায় ৪০০টি ড্রোন এবং বিভিন্ন ধরনের ২৯টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া।
ভারতের কাছে আরও যুদ্ধবিমান বেচতে চান ম্যাক্রোঁ, বসছেন মোদীর সঙ্গে
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ তিনদিনের ভারত সফর শুরু করেছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা সহযোগিতা ও রাফায়েল যুদ্ধবিমান চুক্তি নিয়ে আলোচনা প্রাধান্য পাচ্ছে তার এই সফরে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে মুম্বাইয়ে পৌঁছান ম্যাক্রোঁ ও তার স্ত্রী ব্রিজিত ম্যাক্রোঁ। ২০১৭ সালে দায়িত্ব নেওয়ার পর থেকে এটি তার চতুর্থ ভারত সফর।
ধনীর দুলালের ‘রিলস’ বানানোর শখে প্রাণ গেলো তরুণ বাইকারের
ভারতের দিল্লিতে ‘মজার রিলস’ বানাতে গিয়ে গাড়ি চাপা দিয়ে ২৩ বছর বয়সী এক তরুণকে হত্যা করা হয়েছে। ওই তরুণের নাম সাহিল ধনেশরা।
রমজান উপলক্ষে আল-আকসা প্রাঙ্গণে হাজারো পুলিশ মোতায়েন ইসরায়েলের
মুসলিমদের কাছে তৃতীয় সর্বোচ্চ পবিত্র স্থান ফিলিস্তিনের ‘আল-আকসা’ মসজিদ। আসন্ন পবিত্র রমজান মাসে এই আল-আকসা মসজিদে মুসল্লিদের নামাজ আদায় করা উপলক্ষে মসজিদে প্রবেশে কড়া বিধিনিষেধ আরোপ করা হয়েছে। মসজিদ প্রাঙ্গণে কয়েক হাজার নিরাপত্তা বাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছে দখলদার ইসরায়েল।
কেএম