জাতীয়

তারেক রহমানকে ‘ভাই’ সম্বোধন করে অভিনন্দন জানালেন শাহবাজ শরিফ 

বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।

বার্তায় শাহবাজ শরিফ বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় তারেক রহমানকে তিনি উষ্ণ অভিনন্দন জানাচ্ছেন। একই সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার আগ্রহের কথাও উল্লেখ করেন তিনি। এ প্রত্যাশা ব্যক্ত করতে গিয়ে তারেক রহমানকে ‘ভাই’ বলে সম্বোধন করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

শাহবাজ শরিফ আশা প্রকাশ করেন, দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক আরও গভীর করতে ঘনিষ্ঠ ও ফলপ্রসূ যোগাযোগ অব্যাহত থাকবে।

জেপিআই/এমএসএম