জাতীয়

বুধবার স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বুধবার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন।

পরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিসৌধেও পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করবেন তারা।

বুধবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে।

এমএসএম