লাইফস্টাইল

সকালে যেসব ভুল অভ্যাস বয়স বাড়ায় দ্রুত

বর্তমানে অনেকেরই বয়স বাড়ার আগেই শরীরে বার্ধক্য দেখা দেয়। ফিকে হয়ে যাওয়া ত্বক, নিস্তেজ চেহারা বা সতেজতার অভাব দেখে মনে হয় বয়স অনেক বেশি। অথচ যথেষ্ট বয়সের পরও কিছু মানুষ তরুণ ও প্রাণবন্ত দেখায়। এর পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে। তবে দৈনন্দিন জীবনযাপন এবং সকালের অভ্যাস প্রধান ভূমিকা রাখে।

ছোট ছোট ভুল অভ্যাস দীর্ঘমেয়াদে শরীর ও ত্বকের স্বাস্থ্যকে প্রভাবিত করে। তাই সকালের শুরুতে কি করা উচিত এবং কি এড়িয়ে চলা ভালো, তা জানা জরুরি। আসুন জেনে নেওয়া যাক সকালে আমাদের ভুল অভ্যাসগুলো কী কী-

১. ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে ফোনে চোখ রাখাঅনেকেই উঠে ফোন হাতে নেন। এটি মানসিক চাপ বাড়ায় এবং চোখকে ক্লান্ত করে। বিশেষজ্ঞরা বলেন, সকালে প্রথম ১০-১৫ মিনিট ফোন না দেখাই ভালো। বরং ধ্যান করুন, হালকা স্ট্রেচ বা শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করুন। এতে মন শান্ত থাকে এবং দিনটি শুরু হয় সতেজভাবে।

২. পানি না খেয়ে দিন শুরু করারাতের ঘুমের সময় শরীর স্বাভাবিকভাবেই পানি কমে যায়। ঘুম থেকে ওঠার পর পানি না খেলে শরীর ডিহাইড্রেটেড হয়। বিশেষ করে যদি সকালের শুরুতে চা বা কফি পান করার অভ্যাস থাকে, তবে পানি চাহিদা পূরণ হয় না। তাই সকাল শুর করুন গরম পানি বা লেবুর পানি দিয়ে। ফলে হজম ভালো হবে, শরীরের টক্সিন বের হবে এবং ত্বক সতেজ থাকবে।

৩. হঠাৎ করে তৈলাক্ত বা ফাস্ট ফুড খাওয়াসকালের নাস্তা বাদ দেওয়া বা হঠাৎ করে ভারী ও তৈলাক্ত খাবার খাওয়া শরীরের মেটাবলিজম ধীর করে এবং হজমে সমস্যা তৈরি করে। দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার সকালের নাস্তা। তাই হালকা ও পুষ্টিকর খাবার যেমন ডিম, ওটস বা ফল খাওয়া উচিত, যা সারা দিন শরীরকে শক্তি দেয়।

৪. ব্রাশের পর মুখ ঠিকভাবে ধোয়া নাদাঁত মাজার পর মুখ ধোওয়া না হলে ব্যাকটেরিয়া জমে। এটি শুধু দাঁতের জন্য নয়, ত্বকের স্বাস্থ্যকেও প্রভাবিত করে। তাই ব্রাশ করার পরে মুখে ঠান্ডা পানির ঝাপটা দিন। এতে স্নায়ুতন্ত্র সজাগ হয়ে উঠবে।

৫. ব্যায়াম ছাড়া সকালের শুরুসকালে হালকা ব্যায়াম, স্ট্রেচ বা হাঁটাহাঁটি না করলে রক্ত চলাচল ঠিকমতো হয় না। শরীর অলস হয়ে পড়ে এবং বয়সের ছাপ দ্রুত পড়ে। প্রতিদিন কমপক্ষে ৫-১০ মিনিট হালকা ব্যায়াম বা স্ট্রেচ করা উচিত। ঘাড়, হাত-পা ঘোরানো বা হালকা হাঁটাহাঁটি মস্তিষ্ক ও পেশিকে সক্রিয় রাখে।

সকালে আরও যা করবেনঅন্য কিছু খাওয়ার আগে আধা লিটার পানি পান করুন, যাতে শরীর হাইড্রেটেড থাকে। মোবাইল কম ব্যবহার করুন এবং চোখকে বিশ্রাম দিন।শরীরে সূর্যের আলো লাগান। প্রাকৃতিক আলো মেলাটোনিন (ঘুমের হরমোন) নিঃসরণ বন্ধ করে এবং মস্তিষ্ককে জেগে উঠতে সাহায্য করে।

ছোট ছোট এই পরিবর্তনগুলো নিয়মিত করলে শরীর ও ত্বক দুটোই সতেজ থাকে, বার্ধক্য ধীরে আসে এবং মানসিকও সতেজ থাকে। তাই আজ থেকেই সকালে ভুল অভ্যাসগুলো এড়িয়ে চলুন এবং সুস্থ জীবনযাপন করুন।

সূত্র: মিডিয়াম, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

আরও পড়ুন: নীরবে অনেক দূর এগিয়ে যেতে পারে লিভার সিরোসিসপ্রতিদিন স্যালাইন বা ডাবের পানি পান করা কি আদৌ নিরাপদ

এসএকেওয়াই/এমএস