সাহিত্য

মো. মাহবুবুর রহমানের কবিতা: একুশে ফেব্রুয়ারি

একুশে ফেব্রুয়ারিআমায় দিয়েছে গল্প বলার শক্তিআমায় দিয়েছে গর্বিত এক ভাষাআমায় করেছে মস্ত অহংকারী।একুশে ফেব্রুয়ারি।

একুশে ফেব্রুয়ারিআমায় শেখালো ভাষার মূল্য কত!আমায় বোঝালো বাংলা কত মধুর!আমায় শেখালো বাঁচতে যেন লড়িএকুশে ফেব্রুয়ারি।

একুশে ফেব্রুয়ারিবাংলা ছাড়িয়ে এখন বিশ্ববাসীররক্ত দিয়ে কিনতে মায়ের ভাষাবাংলাদেশি বলেই শুধু পারিএকুশে ফেব্রুয়ারি।

রফিক, শফিক, সালাম ছিলযেই নায়ের কাণ্ডারি।একুশে ফেব্রুয়ারি।।

এসইউ