যুক্তরাজ্যের সাবেক প্রিন্স অ্যান্ড্রুকে গ্রেফতার করেছে ব্রিটিশ পুলিশ। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) পুলিশ এ তথ্য জানিয়েছে।
পুলিশ এক বিবৃতিতে জানায়, তদন্তের অংশ হিসেবে ১৯ ফেব্রুয়ারি নরফোক থেকে এক ব্যক্তিকে পাবলিক অফিসে অসদাচরণ-এর সন্দেহে আটক করা হয়েছে। তবে পুলিশের বিবৃতিতে ওই ব্যক্তির নাম উল্লেখ করা হয়নি।
গত সপ্তাহে প্রকাশিত নতুন তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যের বাণিজ্য দূত হিসেবে দায়িত্ব পালনকালে প্রিন্স অ্যান্ড্রু দণ্ডপ্রাপ্ত যৌন অপরাধী জেফ্রি এপেইস্টিনের কাছে সম্ভাব্য গোপন নথি পাঠিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
সূত্র: এএফপি
এমএসএম