জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) উদ্যোগে পরিবহন ব্যবস্থায় যুক্ত বাসগুলোতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট আসন সংরক্ষণের ব্যবস্থা চালু করা হয়েছে। পাশাপাশি অভ্যন্তরীণ যাতায়াত সুবিধার্থে তিনটি অটোরিকশা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বাসগুলোতে সংরক্ষিত আসনের স্টিকার লাগানো ও অটো রিকশার উদ্বোধন করা হয়।
জাকসুর পরিবহন সম্পাদক তানভীর রহমান বলেন, ‘আমাদের প্রতিবন্ধী শিক্ষার্থী ভাই-বোনদের যাতায়াত ভোগান্তি কমিয়ে আনতে থেকে ঢাকাগামী দুইতলা স্টুডেন্ট বাসে চারটি ও একতলা বাসে পাঁচটি নির্ধারিত আসন সংরক্ষিত করা হয়েছে। পাশাপাশি তাদের ক্যাম্পাসের অভ্যন্তরীণ যাতায়াত সুবিধার্থে তিনটি অটোরিকশা নির্ধারিত করা হয়েছে।
এসময় জাবি পরিবহন অফিস পরিচালক অধ্যাপক শফিকুল ইসলাম, জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু, জিএস মাজহারুল ইসলাম, এজিএস (ছেলে) ফেরদৌস আল-হাসান, ইনক্লুসিভ জাহাঙ্গীরনগরের (শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের সংগঠন) সভাপতি, সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
মো. রকিব হাসান প্রান্ত/আরএইচ/এএসএম