জাতীয়

যাত্রাবাড়ীতে লেগুনাচালককে পিটিয়ে হত্যা

রাজধানীর যাত্রাবাড়ীতে পূর্বশত্রুতার জেরে নুর আলম কামরুল রফিক (৩৫) নামে এক লেগুনাচালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) যাত্রাবাড়ীর সুফিয়া গার্মেন্টস এলাকায় এ ঘটনা ঘটে।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, নুর আলম পেশায় লেগুনাচালক ছিলেন। যাত্রাবাড়ী সুফিয়া গার্মেন্টস এলাকায় ৪-৫ জন লেগুনাচালক তাকে পিটিয়ে হত্যা করে।

তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

নিহতের খালাতো ভাই মনসুর আলী বলেন, নিহত নুর আলমের বাড়ি শরীয়তপুর জেলার সখিপুর থানায়। বর্তমানে যাত্রাবাড়ীর মাতোয়াইল দরবার শরীফ রোড এলাকায় পরিবার নিয়ে থাকতেন।

এমআরএম