ক্যাম্পাস

আর্থিক সংকটে থাকা মুনায়েমের পাশে ছাত্রদল, জবিতে ভর্তি সম্পন্ন

‎আর্থিক সংকটে থাকা শিক্ষার্থী মো. মুনায়েম ইসলাম অবশেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরেছেন। তার ভর্তির সব ব্যয় বহন করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত।

‎সোমবার (২৩ ফেব্রুয়ারি) কাজী জিয়া উদ্দিন বাসিত তার সব ভর্তি ব্যয়ভার বহনের ঘোষণা দেন। পরে তার সহযোগিতায় মুনায়েমের ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা আমিরুল ইসলাম বাবু, মো. রাসেল মিয়া, মিনহাজুল আলম, ইয়াসির আরাফাত, সোলাইমান খান সাগর ও ইমরান হোসেন উপস্থিত থেকে মুনায়েম ইসলামের ভর্তি কার্যক্রমে সহযোগিতা করেন।

‎জানা যায়, মুনায়েম ইসলামের বাড়ি লালমনিরহাট জেলায়। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগে প্রথম মেধাতালিকায় স্থান পান। তবে আর্থিক অসচ্ছলতার কারণে নির্ধারিত সময়ে ভর্তি হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।

‎ভর্তি শেষে মুনায়েম ইসলাম বলেন, ‘আর্থিক সংকটের কারণে ভর্তি নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। সহযোগিতা পাওয়ায় নির্ধারিত সময়ে ভর্তি হতে পেরেছি। আমি সবার প্রতি কৃতজ্ঞ।’

টিএইচকিউ/বিএ