নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী থান সোয়ে।
অভিনন্দন বার্তায় তিনি নেপিদো ও ঢাকার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধি এবং সহযোগিতা জোরদারের দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
এদিকে, প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে আরাকান সেনার পক্ষ থেকে অভিনন্দন বার্তা পেয়েছেন ড. খলিলুর রহমান।
মিয়ানমারের ইউনাইটেড লীগ অব আরাকানের (ইউএলএ) সেনাপ্রধান ও চেয়ারম্যান টোয়ান মরাত নাইংও অভিনন্দন বার্তায় ড. খলিলের উদ্দেশে বলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আপনার নতুন দায়িত্বে, আমি আশা করি আপনি বাস্তবসম্মত ও টেকসই সমাধান খুঁজে বের করার জন্য আমাদের সঙ্গে কাজ চালিয়ে যাবেন।
তিনি বলেন, আমাদের বিদ্যমান সদিচ্ছার ওপর ভিত্তি করে এখন বাংলাদেশ ও আরাকানের মধ্যে বন্ধুত্বের একটি নতুন পথ তৈরি করার সুযোগ রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এসব তথ্য জানিয়েছে।
জেপিআই/এমকেআর