দুই দলের জন্যই বাঁচামরার ম্যাচ। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে হলে জিততেই হবে।
চেন্নাইয়ে সুপার এইটপর্বের এই ম্যাচে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। অর্থাৎ ভারত প্রথমে ব্যাটিং করবে।
ভারতীয় একাদশঅভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ইশান কিশান, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিভাম দুবে, অক্ষর প্যাটেল, অর্শদিপ সিং, বরুন চক্রবর্তী, জাসপ্রিত বুমরাহ।
জিম্বাবুয়ে একাদশতাদিওয়ানাশে মারুমানি, ব্রায়ান বেনেট, ডিয়ন মায়ার্স, রায়ান বার্ল, সিকান্দার রাজা (অধিনায়ক), টনি মুনিওঙ্গা, তাশিঙ্গা মুসেকিওয়া, ব্র্যাড ইভান্স, তিনোতেন্দা মাপোসা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা।
এমএমআর