আন্তর্জাতিক

চীনা পাইলটদের প্রশিক্ষণ, দেশদ্রোহিতার অভিযোগে গ্রেফতার মার্কিন মেজর

যুদ্ধবিমান ব্যবহারে চীনা পাইলটদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে মার্কিন বিমান বাহিনীর সাবেক এক মেজরকে গ্রেফতার করা হয়েছে। মার্কিন সামরিক বাহিনী থেকে অবসর নেওয়া ৬৫ বছর বয়সি ওই মেজরের নাম গ্রেল্ড এডি ব্রাউন জুনিয়র। দেশদ্রোহীতার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।

গণমাধ্যমের তথ্য মতে, মেজর গ্রেল্ড একসময় মার্কিন ফাইটার জেট এফ-৩৫ লাইটেনিং-২ পাইলটদের প্রশিক্ষণ দিয়েছিলেন।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, ৬৫ বছর বয়সি গ্রেল্ড এডি ব্রাউন জুনিয়রকেজেফারসনভিল, ইনডিয়ানা অঙ্গরাজ্য থেকে আটক করা হয়েছে।

মেজর এডি ব্রাউনের গ্রেফতারের বিষয়টি এত বেশি মনোযোগ আকর্ষণের আরেকটি কারণ হচ্ছে, তিনি নিউক্লিয়ার অস্ত্র ডেলিভারি সিস্টেমের দায়িত্বেও কাজ করেছেন। তার সঙ্গে পূর্বে দোষী সাব্যস্ত চীনা হ্যাকার এবং অন্যান্য পশ্চিমা প্রশিক্ষিত পাইলটদের অনুরূপ মামলা-র সম্ভাব্য সংযোগ রয়েছে।

ব্রাউনের বিরুদ্ধে মার্কিন আর্মস এক্সপোর্ট কন্ট্রোল অ্যাক্ট (এইসিএ) লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, বিদেশি সামরিক বাহিনীকে যুদ্ধবিমান প্রশিক্ষণ দেওয়া একটি ডিফেন্স সার্ভিস হিসেবে গণ্য করা হয়। এসব স্পর্শকাতর প্রশিক্ষণের অনুমতি পেতে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের লাইসেন্স প্রয়োজন হয়।

ব্রাউনের বিরুদ্ধে আনা যুক্তরাষ্ট্রের অভিযোগ পত্রের তথ্য মতে , ব্রাউন আগস্ট ২০২৩ থেকে চীনা পাইলটদের প্রশিক্ষণের চুক্তি করার আলোচনা শুরু করেন। এজন্য তিনি ২০২৩ সালের ডিসেম্বর মাসে চীনে গিয়েছিলেন এবং ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত চীনা পাইলটদের প্রশিক্ষণ দেন।

জানা গেছে, ব্রাউন ২৪ বছর বয়সে মার্কিন বিমান বাহিনীতে কাজ শুরু করেছিলেন। ১৯৯৬ সালে তিনি মেজর হিসেবে অবসর নেন। তার উল্লেখযোগ্য অবদানের মধ্যে রয়েছে নিউক্লিয়ার অস্ত্র ডেলিভারি সিস্টেমের দায়িত্বপ্রাপ্তি।

মার্কিন বিমান বাহিনীতে থাকাকালীন এফ-৪ ফ্যান্টম, এফ-১৫ ঈগল, এফ-১৬ ফ্লাইট ঈগল, এফ-১৬ ফ্লাইটেনিং ফ্যালকন এবং এ থান্ডার বোল্লড -১০ এবং এফ-লাইটেনিং-৩৫ নিয়ে কাজ করেছেন মেজর ব্রাউন।

মার্কিন বিমানবাহিনীর পদ থেকে অবসরের পর একটি কমার্সিয়াল কার্গো বিমানের পাইলট হিসেবে কাজ করেছেন মেজর ব্রাউন। একই সঙ্গে তিনি মিলিটারি সিমুলেটর প্রশিক্ষক হিসেবে কাজ করেছিলেন।

জানা গেছে, সাউদার্ন ডিস্ট্রিক্ট অব ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ম্যাজিস্ট্রেট জাজের সামনে হাজির হবেন। আদালতের মাধ্যমে এইসিএ লঙ্ঘনের দায় নির্ধারণ করা হবে।

মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এর সহকারী পরিচালক রোমান রোজাভস্কি বলছেন, ব্রাউন চীনা পাইলটদের প্রশিক্ষণ দিয়ে দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।

সাবেক এবং বর্তমান পশ্চিমা সামরিক কর্মকর্তাদের দক্ষতা ব্যবহার করে নিজেদের সামরিক বাহিনীকে আধুনিকীকরণ করছে চীন।

চীনা পাইলটদের প্রশিক্ষণ দিতে ব্রাউন তার এক সহযোগীর মাধ্যমে স্টিফেন সু বিন নামের এক চীনা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেছিলেন।

এর আগে ২০১৬ সালে সু বিন মার্কিন প্রতিরক্ষা সংস্থা হ্যাক করার জন্য দোষী সাব্যস্ত হয়েছিলেন। তবে ব্রাউনকে হ্যাকিং-এর জন্য নয়, বরং অনুমোদন ছাড়া বিদেশি সেনা সদস্যদের সামরিক প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে অভিযুক্ত হয়েছেন।

বিশ্লেষক শানাকা আনসেলম পেরেরা বলেছেন, মূল দায়িত্ব হলো গুপ্তচর এই নেটওয়ার্কের কার্যক্রম চিরতরে বন্ধ করা যারা পশ্চিমা প্রশিক্ষিত পাইলটদের চীনের জন্য নিযুক্ত করছে।

২০১৭ সালে মার্কিন মেরিন পাইলট ড্যানিয়েল এডমুন্ড ডগান অনুরূপ একটি অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন। অভিযোগ দাখিলের পাঁচ বছর পর ২০২২ সালে অস্ট্রেলিয়ায় তাকে গ্রেফতার করা হয়।

এই ধরনের মামলা পশ্চিমা সামরিক পাইলটদের বিদেশে নিয়োগ এবং উচ্চ প্রযুক্তির প্রশিক্ষণ হস্তান্তরের উদ্বেগ সৃষ্টি করেছে।

সূত্র: দ্য স্টেটসম্যান

কে এম