গরমের দিনে শরীরকে সতেজ ও প্রাণবন্ত রাখার সহজ উপায় হল এক গ্লাস কমলার শরবত। তাজা কমলার রসের ঝাঁঝালো স্বাদ আর হালকা মিষ্টতা মিলিয়ে তৈরি এই শরবত অল্প সময়ে বানানো যায়। ইফতারের শেষ মুহূর্তে সহজেই বানিয়ে নিতে পারেন সুস্বাদু এই শরবত। রইলো রেসিপি-
প্রথমে কমলাগুলো ছিলে নিন। এরপর ব্লেন্ডারে চিনি, পানি ও কমলার কোয়াগুলো ব্লেন্ড করে নিন। এরপর একটি ছাকনি দিয়ে ছেঁকে গ্লাসে করে পরিবেশন করুন।
জেএস/