ফিচার

তারুণ্যের চোখে ঈদ

সাব্বির রহমান রাব্বীল

রমজানের এক মাসব্যাপী সংযম ও আত্মশুদ্ধির পর শাওয়ালের চাঁদ দেখা দিতেই চারদিকে ছড়িয়ে পড়ে ঈদের আনন্দের স্নিগ্ধ আবহ। ঈদুল ফিতর কেবল ধর্মীয় উৎসব নয়, এটি ভালোবাসা, সম্প্রীতি ও মিলনের এক অনন্য উপলক্ষ যেখানে নতুন পোশাকের উচ্ছ্বাস, ঈদের নামাজ, কোলাকুলি আর পরিবারের সঙ্গে সময় কাটানো মিলিয়ে তৈরি হয় আবেগঘন এক বিশেষ দিন।

এক মাসের ধৈর্য ও ইবাদতের পর ঈদের সকাল যেন প্রশান্তির বার্তা নিয়ে আসে, মানুষের মনকে করে তোলে আরও কোমল; পুরোনো অভিমান ভুলে সবাই কাছে আসতে চায়। এই আনন্দকে আরও গভীর করে তোলে সেই চিরচেনা গান ‘ও মোর রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’। আর এই উৎসবকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্তের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরিবারের কাছে ফিরে গিয়ে ভাগাভাগি করে নেয় ঈদের আনন্দ। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মনের সেসব অনুভূতি তুলে ধরেছেন যবিপ্রবি প্রতিনিধি সাব্বির রহমান রাব্বীল।

ঈদ মানে ভালোবাসা, সম্প্রীতি ও মিলনের উপলক্ষসৈকত হোসেনইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আসা এই উৎসব আমার কাছে কৃতজ্ঞতা, প্রশান্তি এবং আত্মশুদ্ধির এক অনন্য উপলক্ষ। ঈদের চাঁদ দেখার মুহূর্ত থেকে শুরু করে নামাজ, কোলাকুলি আর আপনজনদের সঙ্গে সময় কাটানো প্রতিটি মুহূর্তই আমাদের কাছে বিশেষ অর্থ বহন করে। পরিবার, বন্ধু ও আত্মীয়দের সাথে এই মিলনমেলা মনে আনন্দের পাশাপাশি এক গভীর প্রশান্তি এনে দেয়। ঈদ শুধু আনন্দের নয়, এটি সম্পর্কগুলোকে আরও দৃঢ় করে এবং ভালোবাসা ছড়িয়ে দেওয়ার এক সুন্দর উপলক্ষ।

ঈদ মানে আত্মশুদ্ধি ও মানবিকতার বার্তামাহা সিনিয়া বুশরাবায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগইসলামী বিশ্ববিদ্যালয়

ঈদের এক চিলতে বাঁকা চাঁদ আকাশে উঠলেই শুরু হয় অন্যরকম এক উন্মাদনা। আমার কাছে ঈদ কেবল একটি উৎসব নয়, বরং ব্যস্ত জীবনের ক্লান্তি ঝেড়ে ফেলে নিজের কাছে ফিরে আসার এক উপলক্ষ। শৈশবে ঈদ মানেই ছিল সালামি আর নতুন জামার আনন্দ, কিন্তু বড় হওয়ার সাথে সাথে এর অর্থ বদলে গেছে। এখন ঈদ মানে মা-বাবার মুখে তৃপ্তির হাসি আর প্রিয়জনদের সঙ্গে খুশি ভাগ করে নেওয়া। এবারের ঈদ হোক শুধু উদযাপনের নয়, আত্মশুদ্ধি ও সামাজিক দায়িত্ববোধের প্রতীক। ধনী-দরিদ্রের বিভেদ ভুলে এই আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে ভালোবাসা, সম্প্রীতি আর মানবিকতায় ভরে উঠুক চারপাশ।

আরও পড়ুন:   ঈদের একাল সেকাল ফাঁকা ঢাকা, ঈদের ছুটিতে শহরের নিস্তব্ধতা ঈদের আনন্দে রাজশাহী কলেজ শিক্ষার্থীদের ভাবনা ঈদ মানে স্মৃতি, আনন্দ ভাগাভাগির গল্পনাফিছা সুলতানাফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ঈদকে শুধুমাত্র একটি উৎসব হিসেবে নয়, বরং অনুভূতি, আনন্দ ও মিলনের এক সুন্দর গল্প। ছোটবেলার নতুন জামা, সালামি আর সেমাইয়ের ঘ্রাণের স্মৃতি এখনো তার মনে দোলা দেয়। তবে বড় হওয়ার সাথে সাথে তিনি বুঝেছেন, ঈদের প্রকৃত আনন্দ শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সবার সাথে তা ভাগ করে নেওয়ার মধ্যেই এর সৌন্দর্য। বন্ধুদের সাথে আড্ডা, একসাথে ঘুরতে যাওয়া, ছবি তোলা এবং পরিবারের সাথে দীর্ঘ সময় কাটানো এই সবকিছু মিলিয়েই তার কাছে ঈদ হয়ে ওঠে বিশেষ। তার ভাষায়, ‘ঈদ মানে শুধু নিজের আনন্দ নয়, বরং ভালোবাসা ছড়িয়ে দেওয়া এবং সবার সাথে মিলেমিশে থাকার এক অনন্য উপলক্ষ।’ 

ঈদ মানে ছোট সুখে বড় আনন্দের খোঁজজুবায়ের হোসেনপরিসংখ্যান বিভাগরাজশাহী বিশ্ববিদ্যালয়

ঈদের চাঁদ উঠলেই যেন হৃদয়ের ভেতর জমে থাকা সব ক্লান্তি এক মুহূর্তে মিলিয়ে যায়। চারপাশে ছড়িয়ে পড়ে এক অদ্ভুত প্রশান্তি, এক নরম আনন্দের অনুভূতি। ব্যস্ততা আর দৌড়ঝাঁপের মাঝেও ঈদ আমাদের মনে করিয়ে দেয় জীবনের আসল সৌন্দর্য লুকিয়ে আছে পরিবার, ভালোবাসা আর ছোট ছোট সুখের মুহূর্তে। শৈশবের সেই নির্ভেজাল আনন্দ হয়তো আজ আর আগের মতো নেই, কিন্তু তার জায়গা নিয়েছে অন্যরকম এক গভীরতা। এখন ঈদ মানে মা-বাবার পাশে বসে সময় কাটানো, পুরোনো বন্ধুদের সঙ্গে হাসি-আড্ডা, আর প্রিয়জনদের সঙ্গে স্মৃতি তৈরি করা। এই ঈদ হোক শুধু আনন্দের নয়, হোক হৃদয় ছোঁয়ার এক উপলক্ষ। চারপাশের মানুষের পাশে দাঁড়িয়ে, হাসি ভাগ করে নিয়ে, আমরা যেন একসাথে গড়ে তুলতে পারি আরও সুন্দর, আরও মানবিক একটি সমাজ। 

ঈদ মানে আত্মশুদ্ধির পর নির্মল প্রশান্তির ছোঁয়াসায়েদা আয়েশা মিতিকেমিস্ট্রি বিভাগযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ঈদ সংযম, ধৈর্য ও আত্মশুদ্ধির পর পাওয়া এক নির্মল প্রশান্তি। আমি মনে করি রমজানের শেষে চাঁদ দেখার মুহূর্ত থেকে শুরু করে ঈদের সকাল পর্যন্ত প্রতিটি অনুভূতিই ভীষণ তাৎপর্যপূর্ণ। নতুন পোশাক, আতরের সুঘ্রাণ, মেহেদির রঙ আর নামাজ শেষে কোলাকুলির মধ্য দিয়ে তিনি উপলব্ধি করেন এক অন্যরকম আনন্দ। বন্ধু-বান্ধবদের সাথে আড্ডা, হাসি-ঠাট্টা এবং স্মৃতিময় সময় কাটানো যেমন ঈদের আনন্দ বাড়ায়, তেমনি পরিবারের সাথে কাটানো মুহূর্তগুলো তাকে আরও আবেগী করে তোলে। তার ভাষায়, ‘ঈদ শুধু আনন্দের নয়, এটি ভালোবাসা, ক্ষমা ও সম্পর্ককে নতুন করে গড়ে তোলার এক গভীর অনুভূতি, যা আমাদের সবাইকে আরও কাছাকাছি নিয়ে আসে।’

জেএস/