জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে নিজ নিজ নির্বাচনি এলাকায় তৃণমূল কর্মীদের সঙ্গে ঈদের নামাজ আদায় করবেন।
শুক্রবার (২০ মার্চ) দলের মিডিয়া টিমের পক্ষ থেকে এক বার্তায় নেতাদের ঈদের নামাজ সম্পর্কিত এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম রাজধানীর বেরাইদ জামে মসজিদে ঈদের নামাজ আদায় করবেন। সম্ভাব্য সময় সকাল সাড়ে ৭টা।
এনসিপির সদস্য সচিব আখতার হোসেন রংপুরের কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের বরুয়াহাট রহমানিয়া ঈদগাহ মাঠে নামাজ আদায় করবেন সকাল ৯টায়।
এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করবেন।
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী রাজধানীতে জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করবেন। আবহাওয়া প্রতিকূল হলে বিকল্প ব্যবস্থা হিসেবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৯টায় ঈদের জামাত এ অংশগ্রহণ করবেন তিনি।
এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব রাজধানীর উত্তরার আজমপুরে অবস্থিত উত্তরা কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ আদায় করবেন। সম্ভাব্য সময় সকাল ৮টা।
এনসিপির সংসদ সদস্য ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ নিজ এলাকা কুমিল্লার দেবিদ্বারের গোপালনগর কেন্দ্রীয় ঈদগাহে নামাজ আদায় করবেন। সম্ভাব্য সময় সকাল ৯টা।
এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ঈদের নামাজ আদায় করবেন পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাখালদিঘিরহাট ঈদগাহ মাঠে। সম্ভাব্য সময় সকাল ৯টা।
এনসপিপির যুগ্ম সদস্য সচিব ও নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন সকাল ৮টায় ঈদের নামাজ আদায় করবেন মাসদাইরে অবস্থিত নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে।
এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ নিজ এলাকা নোয়াখালীর হাতিয়ায় বুড়িরচর ইউনিয়নের হাজী সোনামিয়া জামে মসজিদে ঈদের নামাজ আদায় করবেন সকাল সাড়ে ৮টায়।
এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য আতিক মুজাহিদ কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নামাজ আদায় করবেন সকাল সাড়ে ৮টায়।
এনএস/জেএইচ