দেশজুড়ে

ধানক্ষেতে বিদ্যুৎ ফাঁদে প্রাণ গেলো কৃষকের

সাতক্ষীরার শ্যামনগরে ধানক্ষেতে ইঁদুর মারার বৈদ্যুতিক তারে জড়িয়ে গোলাম মোস্তফা (৪২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) দিনগত রাতে উপজেলার উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট এলাকায় তার মৃত্যু হয়েছে। গোলাম মোস্তফা ওই এলাকার আব্দুস সামাদের ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকেল ৪টার দিকে নিজের ধানক্ষেতে ইঁদুর দমনের জন্য দেওয়া বিষ ও বৈদ্যুতিক ফাঁদের কাজ করছিলেন তিনি। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎ সংযুক্ত তারে জড়িয়ে গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলে তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে শ্যামনগর থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আহসানুর রহমান রাজীব/আরএইচ/এএসএম