লাইফস্টাইল

সহজেই বানিয়ে নিন জালি কাবাব

সহজ উপকরণ আর অল্প সময়েই ঘরে তৈরি করা যায় সুস্বাদু জালি কাবাব। নরম মাংসের মশলাদার স্বাদ আর মুখে দিলেই গলে যাওয়ার মতো টেক্সচার সব মিলিয়ে এটি হতে পারে আপনার পারিবারিক আয়োজন বা অতিথি আপ্যায়নের দারুণ একটি পদ। চুলায় ভাজার সময়েই ছড়িয়ে পড়ে লোভনীয় ঘ্রাণ, যা খাবার টেবিলে এনে দেয় আলাদা উষ্ণতা ও আনন্দ। এবার তাই ঝামেলা না করে সহজ পদ্ধতিতেই বানিয়ে ফেলুন মজাদার জালি কাবাব। রইলো রেসিপি-

উপকরণ গরুর মাংসের কিমা ৫০০ গ্রাম পাউরুটি ২ স্লাইস টমেটো সস ২ টেবিল চামচ পেঁপে বাটা আধা চা-চামচ পোস্তা দানা বাটা ১ টেবিল চামচ মরিচগুঁড়ো ১ চা-চামচ পুদিনাপাতার কুচি ১ চা-চামচ লেবুর রস ২ চা-চামচ জয়ত্রীগুঁড়ো সিকি চা-চামচ গোলমরিচের গুঁড়ো আধা চা-চামচ এলাচিগুঁড়ো তিনটি দারুচিনিগুঁড়ো এক টুকরা লবঙ্গগুঁড়ো ১টি আদাবাটা ১ চা-চামচ ডিম ২টি ব্রেডক্রাম্ব এক কাপ বেরেস্তা ৬ টেবিল চামচ রসুনবাটা আধা চা-চামচ কাঁচা মরিচের কুচি দু–তিনটা লবণ স্বাদমতো তেল ভাজার জন্য আরও পড়ুন: ঈদের ভারী খাবার সঙ্গে রাখুন পুদিনার পাতার ভর্তা ঈদ আয়োজনে রাখুন বুটের ডালে বিফ তেহারি ঈদে হোক ভিন্ন কিছু, বানিয়ে নিন কুমড়া-গাজরের পাস্তা যেভাবে তৈরি করবেন

প্রথমেই পাউরুটি পানিতে ভিজিয়ে পানি ঝরিয়ে নিন। এবার তেল, ডিম ও ব্রেডক্রাম্ব ছাড়া অন্য সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। এরপর মাংস ছোট ছোট ভাগ করে নিন। প্রতিটি ভাগ হাতের তালুতে ব্রেডক্রাম্বে গড়িয়ে ফেটানো ডিমে ডুবিয়ে ডুবো তেলে ভাজুন। ভাজা হয়ে এলে কাবাবের দুই পাশে ডিম ছিটিয়ে দিন। সবশেষে ভালোভাবে তেল ছেঁকে উঠিয়ে কিচেন পেপারে রাখুন। এতে কাবাবে লেগে থাকা বাড়তি তেলও ঝরে যাবে। ব্যস তৈরি হয়ে গেলো দারুণ স্বাদের জালি কাবাব।

জেএস/