গোলাম রববানী
ছাইলিবিলিরা কত শিগগির বাইড়ি উটতেছে দেক্তি পাত্তিছিএটা কিন্তু তাইগির জন্নি, তুমাগির জন্নি নাঠাহর পাচ্চ না, তাই-না, বুদ্দি বিবেচনায় তাই কলেতালি ক দিন ক্যান কবিতা পাট হয়, সংসদেআল মাহমুদ, ছাইলিবিলিরাও দেহি দাপাদাপি করেকবিতার জন্নি, কবিতাও ভুইলে যাতি পারে না কখনো, কবিতার শিকড়, এভাবে কবিতা আগাতি থাকে, পেচন ফেরে না, গতকালকিও দেখে না।
তুমাগির ছালিবিলি তুমাগির বেটাবিটি নাজীবনডাও নিজেগির মইদধি নিজেগির কামড় নাই-রা হইলু গিয়ে তাইগিরই বাচ্চাকাচ্চাইরা তুমাগির মারফতে পয়দা হইচে, তুমাগির মইদধি একদমই নাবুচতি পাত্তেছি ওরা সাথে ভাতে পাতেবেকায়দার কতা কি কব, ইগির বুজানোও যায় নাতুমরা তাইগির মানুষধানুষ কত্তি পার, যত্ন আব্বানও,তাই বইলি তুমাগির ভাবনায় মাড়ায় কত্তি পার নাক্যান কতিচি এসব কতা, চিন্তা কইরি দ্যাখ একটুতাগিরও রোজ রোজ কত্ত বুদ্দিসুদ্দি বেরেন হইতিছে।
তুই তাইগির দেহখানকে সাজাইগুজাই দিতি পারিসএকবারও কী পারবি তা-গির আত্তাকে ভরাই দিতি?তাগির রুহ পরান উড়ুউড়ু করে পরের বসতবাড়িতেতুমরা চাইলিও সিখানে যাতি পারবা নাএম্নি এম্নি কতাগুলো কতিছিনে তাগির দুনিয়া আর তুমাগির দুনিয়া স্বপ্নের মতনতুমরা তা-গির চলনবলন আয়ত্ত কত্তি পারপাগল-ছাগলের মতন তুমাগির চিন্তার মুর্খামি কত্তি পার না।
সময়ের মতন কিন্তু পরানডাও পিচনে ফিরি যায় নাযেসব দিন যাইবুরইছে ও ওর জন্নি আর বইসি থাকবে নাতুমরা হৈতিচাও বন্দুকের গুলি, আর তুমাগির ছেলিমেয়িরা হইল গিয়ে রকেটবেগের গতি।
জনম জনম ছুট্টি থাকে সামনের গুলিবিদ্ধ জায়গা-ঠায়গাতেতুমরা হইলে গিয়ে এর গুলি, এর মদধি জুইড়ে থাকমৃদু হাইসে আর খিলখিল হাসির ক্ষণ হতি পারেতুমরা যে কেবল বাইর হ গুলিকে যত্ন আত্তি করবা এরাম কোনো বিষয় নাআপ্নাগির কঠিন বন্দুককে ওরা যত্নাত্তিও করবেনখুউব দরদ দিয়ে, এটা কিন্তু ভুইলে তাইগিরওসারাজীবন একরত্তিও চলবে না।
এরচাইয়ে ভালো কইরে আমি আর কইত পারিনেএখনকার ছাইলিবিলি বড় বালপাকা গোছেরমইমরুব্বিগিরে গুনতির মদধি রাকে নাতা-ই বৈলি এটা ভুইলে গেলিও কিন্তু কাজ হবে নাশিকড়ের টান থা লাগবে, শিকড়কে ভুললিপশুপাকিদের আর ইগের কোনো ব্যবধান থাকে নাতবে এ কতা ক’যায় নেদারাও বাইড়ি ওটে, শিকড় ধইরি...
এসইউ