ওয়ান মিলিয়ন ফলোয়ারস
ভোলানাথের ওয়ান মিলিয়ন ফলোয়ারসভিডিও দিলেই লাখ লাখ ভিউযেখানে যায় সবাই ঘিরে ধরেভক্তকুলের বিশাল লম্বা কিউ।
ভোলানাথ গায়ক, নাকি নায়ক?ভোলানাথই জবাব দিতে তো তো...তবুও সে বিরাট সেলিব্রেটিওয়াও! অসাম! কমেন্টস শত শত।
ভোলানাথের খিস্তিখেউর দেখেভক্তকুলের দাত কেলানো হাসি-টিভি-বেতার সবাই তারে ডাকেএসব দেখে চটেন পাড়ার মাসি।
মাসি? নাকি লক্ষ কোটি ভক্ত?মানবো কাকে সঠিক ভিউয়ার্স বলে?সবাই যাকে বলছে সাবাস! সাবাস!তাকে দেখে মাসির কেন জ্বলে?
এসইউ