দেশজুড়ে

বান্দরবান আইনজীবী সমিতির সভাপতি কালাম, সম্পাদক জাফর

বান্দরবান জেলা আইনজীবী সমিতির নির্বাচনে অ্যাডভোকেট আবুল কালাম সভাপতি ও অ্যাডভোকেট মো. আবু জাফর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে জেলা বারের অফিসে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি পদে ৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট আবুল কালাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট ইলিয়াছুর রহমান পেয়েছেন ৬০ ভোট। এছাড়া ৭০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে অ্যাডভোকেট মো. আবু জাফর। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মোর্শেদ আলম পেয়েছেন ৫০ ভোট।

এছাড়া সহ সাধারণ সম্পাদক পদে কাজী সালাউদ্দীন কাদের চৌধুরী প্রিন্স, অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম, পাঠাগার সম্পাদক হয়েছেন, অ্যাডভোকেট শাহনেওয়াজ চৌধুরী নির্বাচিত হয়েছেন।

অপরদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ সভাপতি হিসেবে অ্যাডভোকেট বাসিং থোয়াই মার্মা, আইটি সম্পাদক আনোয়ার হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জিয়াউল হক ছাড়াও সদস্য নির্বাচিত হয়েছেন রাজীব চন্দ্র, উসাই মার্মা, আবদুল্লাহ আল মামুন মুন্না নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশনার অ্যাডভোকেট উম্যাচিং মার্মা জানান, বান্দরবান জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে ১২৬ ভোটারের মধ্যে ১২২ জন ভোট দিয়েছেন। নির্বাচিতরা এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

নয়ন চক্রবর্তী/এএইচ/এএসএম