মোংলা কাস্টম হাউজে ২০টি পদে ৬১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩০ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত আবেদন করতে পারবেন। পঞ্চম ও অষ্টম শ্রেণি পাসের চাকরি প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।
প্রতিষ্ঠানের নাম: মোংলা কাস্টম হাউজ
পদের বিবরণ
চাকরির ধরন: অস্থায়ীপ্রার্থীর ধরন: নারী-পুরুষকর্মস্থল: মোংলা
বয়স: ১ মার্চ ২০২৬ তারিখ ১৮-৩২ বছর। তবে ২ নং পদের ক্ষেত্রে বয়সসীমা ২৫-৪০ বছর। ৩ নং পদের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বছর। ৪, ৬ ও ৭ নং পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে মোংলা কাস্টম হাউজ আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।
আবেদন ফি: টেলিটক প্রি-পেইডের মাধ্যমে ১-২ নং পদের জন্য ১৬৮ টাকা, ৩-৮ নং পদের জন্য ১১২ টাকা, ৯-২০ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
আরও পড়ুন৫৪ জনকে নিয়োগ দেবে বিআইডব্লিউটিএ, এইচএসসি পাসেও আবেদন৩১ জনকে নিয়োগ দেবে টেলিযোগাযোগ অধিদপ্তর, এসএসসি পাসেও আবেদন২৪ জনকে নিয়োগ দেবে অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষআবেদন শুরু: ১ এপ্রিল ২০২৬ তারিখ সকাল ৯টা থেকে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৩০ এপ্রিল ২০২৬ তারিখ বিকেল ৪টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
সূত্র: প্রতিষ্ঠানটির ওয়েবসাইট
এমআইএইচ