একদিন ছুটি পেলেই ঘরটাকে ঝকঝকে করে তুলতে চান? বড়সড় খরচ বা ভাঙাচোরা নয়, মাত্র ‘৫-৫-৫’ কৌশল মেনেই বদলে ফেলতে পারেন আপনার ঘরের চেহারা।
অনেকেই ভাবেন, নতুন ফার্নিচার বা দামি সাজসজ্জা ছাড়া ঘরকে সুন্দর করে তোলা সম্ভব নয়। তাই ঘর একটু অগোছালো হলেই শুরু হয় কেনাকাটা বা সংস্কারের পরিকল্পনা। তবে সামান্য কিছু বুদ্ধিদীপ্ত পরিবর্তনই এনে দিতে পারে বড়সড় পার্থক্য। আর সেই সহজ পথটাই দেখায় ‘৫-৫-৫’ নিয়ম।
‘৫-৫-৫’ পদ্ধতি আসলে কী?এই পদ্ধতির মূল ধারণা হলো-অল্পতেই গুছিয়ে ফেলা, অল্পতেই সাজানো। বড় কিছু না বদলে ছোট ছোট সিদ্ধান্তেই তৈরি করা যায় নতুনত্ব।
প্রথম ধাপ: পছন্দের ৫টি জিনিস বেছে নিনঘরের এমন পাঁচটি জিনিস নির্বাচন করুন, যেগুলো আপনার খুব প্রিয় বা ঘরের সৌন্দর্য বাড়ায়। হতে পারে কোনো শো-পিস, বই, ইনডোর গাছ বা স্মৃতিমাখা কোনো উপহার। এই ধাপটি আপনাকে বুঝতে সাহায্য করবে আপনার কাছে আসলে কী গুরুত্বপূর্ণ।
এরপর খুঁজে বের করুন এমন পাঁচটি জিনিস, যেগুলো শুধু জায়গা দখল করে আছে কিন্তু ব্যবহার হচ্ছে না। সেগুলো সরিয়ে ফেলুন। এতে ঘর অনেকটাই হালকা ও প্রশস্ত লাগবে।
তৃতীয় ধাপ: নতুন ৫টি ছোট সংযোজনঘরে যোগ করুন পাঁচটি নতুন ছোট উপাদান। যেমন: নতুন কুশন কভার, ছোট ল্যাম্প, একটি গাছ, ফ্রেম করা ছবি বা ছোট কোনো সাজসজ্জার জিনিস। খুব বড় কিছু না হলেও, এগুলোই এনে দেবে সতেজ অনুভূতি।
আরও পড়ুন: সংক্রমণের সময় ঘর জীবাণুমুক্ত রাখার সহজ উপায় বাসায় অতিথি আসবে? আগেই যা করবেন ফুলদানিতে ফুল তাজা রাখার কৌশল কেন এই কৌশল এত কার্যকর?এই পদ্ধতির সবচেয়ে বড় শক্তি এর সরলতা। এতে বাড়তি চাপ নেই, নেই একসঙ্গে পুরো ঘর পাল্টে ফেলার ঝামেলা। ধাপে ধাপে এগোলেই কাজ এগোয় সহজে। অপ্রয়োজনীয় জিনিস সরালে জায়গা খালি হয়, আর প্রয়োজনীয় জিনিসগুলো হয়ে ওঠে আরও নজরকাড়া। ফলে ঘর হয়ে ওঠে গোছানো, আর আপনার মনেও আসে প্রশান্তি। সবচেয়ে বড় কথা, একটি ছুটির দিনেই আপনি বেশ খানিকটা পরিবর্তন এনে ফেলতে পারবেন।
শুধু ঘর নয়, মানসিক সংযোগও নতুন করেএই পদ্ধতি শুধু ঘর গুছানোর নয়, বরং নিজের পছন্দ-অপছন্দকে নতুন করে চিনে নেওয়ারও একটি উপায়। এতে বোঝা যায়, কোন জিনিসগুলো সত্যিই প্রয়োজনীয় আর কোনগুলো শুধু জমে আছে অভ্যাসবশে। বসার ঘর থেকে শোবার ঘর, রান্নাঘর থেকে বাথরুম, এই সহজ ‘৫-৫-৫’ কৌশল প্রয়োগ করে আপনি ঘরের প্রতিটি কোণেই আনতে পারেন নতুন প্রাণ। অল্প সময়, কম খরচ তবুও বদলে যাবে পুরো পরিবেশ।
জেএস/