আমাদের ব্যস্ত জীবনের মধ্যে অনেকেই মুখরোচক খাবার খেতে পছন্দ করেন। বিশেষ করে বিকেলের সময়, যখন খুব ভারী খাবার খাওয়া সম্ভব নয়, তখন হালকা কিছু বানিয়ে নিতে পারেন। এই সময় আলুর স্যান্ডউইচ হতে পারে দারুণ উপযোগী। এটি খুব সহজেই তৈরি করা যায়। এছাড়া এটি শিশুরা যেমন খেতে ভালোবাসবে ঠিক তেমনি বড়রাও চা বা কফির সঙ্গে খেতে পছন্দ করবে।
আসুন জেনে নেওয়া কীভাবে আলুর স্যান্ডউইচের কীভাবে তৈরি করবেন-
উপকরণ১. পাউরুটি ৪-৬ স্লাইস ২. সেদ্ধ আলু ৩টি৩. পেঁয়াজ কুচি ১টি ৪. কাঁচামরিচ কুচি ২টি ৫. ধনে পাতা কুচি ১ টেবিল চামচ ৬. মরিচ গুঁড়া আধা চামচ৭. চাট মসলা ১ চা চামচ৮. লেবুর রস ১ চা চামচ ৯. গ্রেট করা চিজ ২ টেবিল চামচ১০. মাখন বা তেল পরিমাণমতো ১১. লবণ স্বাদমতো
প্রস্তুত প্রণালিসেদ্ধ আলু ভালো করে চটকে নিন। এর মধ্যে কুচি করা পেঁয়াজ, কাঁচা মরিচ, ধনে পাতা, চাট মসলা এবং লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে একটি পুর তৈরি করুন। পাউরুটির স্লাইসের ওপর সামান্য মাখন মাখিয়ে তার ওপর আলুর মিশ্রণ সমানভাবে ছড়িয়ে দিন। তার ওপর গ্রেট করা চিজ দিন এবং অন্য একটি রুটি দিয়ে ঢেকে দিন।
একটি তাওয়া গরম করে সামান্য মাখন দিন এবং মাঝারি আঁচে স্যান্ডউইচের উভয় পিঠ লালচে ও মুচমুচে হওয়া পর্যন্ত শেঁকে নিন। গরম গরম স্যান্ডউইচ টমেটো কেচাপ বা পুদিনার চাটনির সঙ্গে পরিবেশন করুন।
আরও পড়ুন :সহজ ও পুষ্টিকর খাবার ডালিয়া বা সুজির খিচুড়ি সকাল বা বিকেল, নাস্তায় থাকুক প্রোটিনে ভরপুর ডিম-সবজি ওমলেটএসএকেওয়াই